হোম > রাজধানী

৭০ সালা মহাসম্মেলনের জন্য প্রস্তুত ধুপখোলা মাঠ

আমার দেশ অনলাইন

আগামী ২৩ নভেম্বর শুরু হতে যাচ্ছে বহুল কাঙ্ক্ষিত জামিয়া আরাবিয়া ইমদাদুল উলুম ফরিদাবাদ, ঢাকার ৭০ সালা মহাসম্মেলন। এ মহাসম্মেলনে প্রায় ২০ হাজার ফুজালাকে দস্তারে ফজিলত প্রদান করা হবে। ইতোমধ্যে সম্মেলন উপলক্ষে প্রায় ৮ একরজুড়ে বিস্তৃত ধুপখোলা মাঠের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বিদেশি উলামায়ে কেরামও একে একে ঢাকায় পৌঁছাচ্ছেন।

সম্মেলন উপলক্ষে মাঠে প্রস্তুত করা হয়েছে স্টেজ, প্যান্ডেল, ওয়েটিং রুম, তথ্য যাচাই কাউন্টার, পাগড়ি জোন, স্টল মার্কেটিং, স্বেচ্ছাসেবক কাউন্টার, উপস্থিতি ও জরুরি নিবন্ধন কাউন্টার, মিডিয়া কাউন্টারসহ মাঠের প্রবেশপথ ও অভ্যন্তরীণ বিভিন্ন আয়োজন।

ইতোমধ্যে আমন্ত্রিত বিদেশি মেহমানদের মধ্যে পাকিস্তান মাদরাসা বোর্ড বেফাকের মহাসচিব মাওলানা হানিফ জালান্ধরি, ভারতের মাওলানা মুহাম্মদ রমজান মেওয়াতি, মাওলানা শাহ হাকিম মাজহার, মাওলানা ফয়সাল নাদিম ও মাওলানা সাইয়িদ আজহার মাদানী ঢাকায় পৌঁছেছেন।

এ ছাড়া সম্মেলনে অংশ নিতে আরও আসছেন মাওলানা ইলিয়াস ঘুম্মান, মাওলানা আওরঙ্গজেব ফারুকি, মুফতি আবুল কাসেম নোমানীসহ আমন্ত্রিত অন্যান্য উলামায়ে কেরাম।

সম্মেলনের প্রথম দিন বিকেল ৪টায় শায়খুল হাদীস মাওলানা আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হবে। অনুষ্ঠান সঞ্চালনা করবেন মুফতি ইমাদুদ্দীন ও মাওলানা হাসান জামিল।

প্রথম দিনের আয়োজনে বয়ান করবেন পাকিস্তানের জামিয়া ফারুকিয়ার প্রিন্সিপাল মাওলানা ওবাইদুল্লাহ খালিদ, জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি আব্দুল মালেক, পাকিস্তান বেফাকের মহাসচিব মাওলানা হানিফ জালান্ধরি এবং জামিয়া ফরিদাবাদের সিনিয়র মুফতি ও মুহাদ্দিস মুফতি আবু সাঈদ। এ ছাড়া ভিডিও কনফারেন্সের মাধ্যমে হাদীসের সবক পড়াবেন শাইখুল ইসলাম মুফতি তাকি উসমানি।

সম্মেলনের প্রথম দিনেই প্রায় তিন হাজার ফুজালাকে দস্তারে ফজিলত প্রদান করা হবে। এ উপলক্ষে ঢাকার বাইরের ফুজালাগণ ইতোমধ্যে ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করেছেন। তাদের অনেকে ঢাকায় পৌঁছেও গেছেন।

বারডেম অফিসারস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা

মানবাধিকার সুরক্ষায় আইনজীবীদের অগ্রণী ভূমিকা পালনের আহ্বান

নাশকতার পরিকল্পনায় জড়িত যুবলীগ নেত্রী পাপিয়া গ্রেপ্তার

ঘাটের নিয়ন্ত্রণ নিয়ে উত্তেজনা, সদরঘাটে ককটেল বিস্ফোরণ

ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৩৫

বিমানবন্দরে সাড়ে ৭ কেজি স্বর্ণের পেস্টসহ আটক ৩

ককটেল বিস্ফোরণ: আটক শিক্ষার্থীর সঙ্গে ঢাবি ছাত্রদল নেতার যোগাযোগের অভিযোগ

কাফরুলে ছাত্রলীগের সাবেক ভিপি গ্রেপ্তার

রাজধানীতে বিপিডিবি অফিসার্স কোয়ার্টারের সামনে ককটেল বিস্ফোরণ

তারানা হালিমের খোঁজে গুলশানে পুলিশের অভিযান