হোম > রাজধানী

রাজধানীতে লরির ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

স্টাফ রিপোর্টার

প্রতীকী ছবি

রাজধানীর রামপুরায় তেলের লরির ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় লরি জব্দ ও চালককে আটক করা হয়েছে। নিহত মো. নাজমুল ইসলাম (৪৬) প্রভিটা গ্রুপের ডেপুটি ম্যানেজার ছিলেন। সোমবার সকাল ৯টার দিকে রামপুরা ইউলুপের ঢালে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের সহকর্মী ইকবাল হোসেন বলেন, নাজমুল সকালে বনশ্রীর বাসা থেকে মোটরসাইকেল চালিয়ে গুলশান-২ অফিসে যাওয়ার পথে রামপুরা ইউলুপের ঢালে দ্রুতগতির তেলের লরির ধাক্কা রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হয়। পরে রামপুরা ট্রাফিক পুলিশের সহযোগিতায় তাকে উদ্ধার করে সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরো বলেন, এ ঘটনায় রামপুরা জোনের ট্রাফিক পুলিশ তেলের লরি জব্দ ও চালককে আটক করেছে।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মৃতদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।

মৃত নাজমুল হোসেন চুয়াডাঙ্গা জীবননগর উপজেলার নারায়নপুর গ্রামের নুরুল ইসলামের ছেলে। রামপুরা বনশ্রীতে পরিবারের সঙ্গে থাকতেন।

রাজধানীতে এসএসসি পরীক্ষার্থীকে ছুরিকাঘাত, গুলিবিদ্ধ সিটি কর্পোরেশন কর্মী

শাহজালাল বিমানবন্দরে ৯ নম্বর গেটের কার্গো ভিলেজের আগুন নিয়ন্ত্রণে

বাজেট অধিবেশন ঘিরে যে নিষেধাজ্ঞা দিল ডিএমপি

রাজধানীতে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

বিমানবন্দর এলাকায় কোনো শব্দ দূষণ থাকবে না: ডিএনসিসি প্রশাসক

ঢাকা দক্ষিণ সিটির ৬০-৮০ শতাংশ বাসায় মিলেছে ডেঙ্গুর লার্ভা

রোববার থেকে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে

পল্লবীতে আরেকটি গলিত লাশ উদ্ধার, স্বামী-সন্তান কানাডায়

কারওয়ান বাজার থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর লাশ উদ্ধার

অনিয়মের আঁতুড়ঘর কলাতিয়া ডিগ্রি কলেজ