হোম > রাজধানী

রাজধানীতে জাতীয় ফার্নিচার মেলা শুরু

অর্থনৈতিক রিপোর্টার

রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) শুরু হয়েছে দেশের ফার্নিচার শিল্পের সবচেয়ে বড় আয়োজন ২০তম জাতীয় ফার্নিচার মেলা-২০২৫।

‘আমার দেশ, আমার আশা—দেশীয় ফার্নিচারে সাজাবো বাসা’ স্লোগানে আয়োজিত পাঁচ দিনব্যাপী এ মেলার আয়োজন করেছে বাংলাদেশ ফার্নিচার শিল্প মালিক সমিতি (বিএফআইএমএস)।

মঙ্গলবার আইসিসিবির রাজদর্শন হলে মেলার উদ্বোধন করেন বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ভাইস চেয়ারম্যান মোহাম্মদ হাসান আরিফ এবং বাংলাদেশ ফার্নিচার এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ড. কেএম আখতারুজ্জামান।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ফার্নিচার শিল্প মালিক সমিতির চেয়ারম্যান সেলিম এইচ রহমান।

অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশীয় ফার্নিচার শিল্প এখন দেশের শতভাগ চাহিদা পূরণ করছে এবং উল্লেখযোগ্য পরিমাণ ফার্নিচার বিদেশেও রপ্তানি হচ্ছে। এবারের মেলার মূল লক্ষ্য হলো দেশীয় ফার্নিচার শিল্পের বিকাশ ঘটানো ও রপ্তানি বাজার সম্প্রসারণ।

মেলায় ৪৮টি ফার্নিচার কোম্পানি অংশ নিয়েছে। যারা ২৭৮টি স্টলে সর্বাধুনিক নকশা ও পণ্যের প্রদর্শনী করছে। শিশুদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের মাধ্যমে আয়োজনটি আরো প্রাণবন্ত হয়েছে। পাঁচ দিনব্যাপী চলা এই মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।

সড়ক দুর্ঘটনায় আহত প্রতিমন্ত্রী আবুল বারীকে দেখতে হাসপাতালে রিজভী

রূপনগরে নারীর অর্ধগলিত লাশ, গ্রেপ্তার ১

নোয়াখালী বিভাগ চাই বিক্ষোভ মিছিলে এমপি হান্নান মাসুদ

যতদিন রাজনীতিতে থাকবো ততদিন সাধারণ মানুষের পাশে থাকবো: হাবিবুর রশিদ

ডেমরায় ইট দিয়ে আঘাত করে অটোচালককে হত্যা

অবৈধ দখল-ভরাটে অস্তিত্ব হারাচ্ছে কেরানীগঞ্জের সিরাজনগর বিল

চিকিৎসাসেবায় বিশেষ ছাড়, ইবনে সিনার সঙ্গে রমনা সমাজকল্যাণ সোসাইটির সমঝোতা

কওমি ও সাধারণ শিক্ষায় শিক্ষিত তরুণদের নিয়ে ‘বাংলাদেশ কওমি যুব ফোরাম’

ডাকাত দলে ছিলেন র‍্যাবের সদস্য, অস্ত্র-ওয়াকিটকি-হ্যান্ডকাফসহ আটক ৫

ঘুমের ওষুধে নিস্তেজ, ইটের আঘাতে মৃত্যু—তারপর স্ত্রীর আত্মসমর্পণ