হোম > রাজধানী

মধ্যপ্রাচ্যসহ বন্ধ শ্রম বাজার দ্রুত খোলার আহ্বান বায়রার

স্টাফ রিপোর্টার

মালয়েশিয়া, আরব আমিরাত ওমানসহ বন্ধ শ্রমবাজারগুলো দ্রুত চালুর জন্য যথাযথ পদক্ষেপ নিতে সরকারের আহ্বান জানিয়েছে প্রতি জনশক্তি রপ্তানিকারকদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সির (বায়রা) সদস্যরা।

বৃহস্পতিবার রাজধানীর ইস্কাটনে প্রবাসী কল্যাণ ভবনের সামনে আয়োজিত এক মানববন্ধন কর্মসূচি থেকে তারা এ আহ্বান জানান।

মানববন্ধনে বক্তারা বলেন, বর্তমানে বেশিরভাগ কর্মী সৌদি আরবে। বন্ধ শ্রমবাজারগুলো দ্রুত চালু না হলে এর নেতিবাচক প্রভাব পড়বে অভিবাসন খাতে। কোনো ধরনের সিন্ডিকেট ছাড়া কম খরচে কর্মীদের বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। তবে শ্রমবাজার চালুর ক্ষেত্রে যাতে কোন সিন্ডিকেট ও অনিয়ম না হয় তা নিশ্চিতের দাবিও জানান তারা।

গত বছর সিন্ডিকেটের মাধ্যমে অনিয়মের অভিযোগে কর্মী নেয়া বন্ধ করে দেয় মালয়েশিয়া। এরপর থেকে বিদেশে কর্মসংস্থান অনিয়ম বন্ধের দাবি জানিয়ে আসছে সংশ্লিষ্টরা।

মানববন্ধনে বায়রার সদস্যরা বলেন, তারা প্রতি বছর ১০ লাখের বেশি বাংলাদেশি কর্মীকে বৈদেশিক কর্মসংস্থানের মাধ্যমে প্রেরণ করে প্রায় ২৪ বিলিয়ন ডলার রেমিটেন্স আয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। সৌদি আরবের পর মালয়েশিয়া বাংলাদেশের জন্য দ্বিতীয় বৃহত্তম শ্রমবাজার হলেও ২০২৪ সালের ৩১ মে মাসের পর মালয়েশিয়া সরকার অভ্যন্তরীণ নীতির কারণে সকল সোর্স কান্ট্রি থেকে কর্মী নেওয়া বন্ধ রেখেছে।

এছাড়া সংযুক্ত আরব আমিরাত, ওমান, বাহরাইন, কাতার, ইরাক, লিবিয়াসহ অন্যান্য গন্তব্যেও শ্রমবাজার বন্ধ রয়েছে বা খুব সীমিত পরিসরে চালু রয়েছে। সৌদি আরবে কর্মী গমন চলমান থাকলেও অনেকেই প্রতিশ্রুতি অনুযায়ী কাজ ও বেতন পাচ্ছেন না। আগত কর্মীরাও নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন। এসব বিষয়ে রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাসকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান জরুরি।

মানববন্ধনে বক্তব্য রাখেন- বায়রার সদস্য আল-সুপ্ত ওভারসীজের স্বত্বাধিকারী ফরিদ আহমেদ মজুমদার, তাসনিম ওভারসীজের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আনোয়ার হোসেন ভূইয়া, আরমান এয়ার ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী অ্যাডভোকেট মোহাম্মদ সাজ্জাদ হোসেন, পূরবী ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী মোহাম্মদ মহিউদ্দিন, আল আকাবা এসোসিয়েটের ব্যবস্থাপনা অংশীদার মোহাম্মদ আতিকুর রহমান বিশ্বাস, ফ্রিডম ওভারসীজের স্বত্বাধিকারী কফিল উদ্দিন মজুমদার, আর্থ স্মার্ট বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মাহফুজুর রহমান প্রমুখ।

পরিচ্ছন্নতাকর্মীদের মাঝে ডিএসসিসির স্বাস্থ্য কার্ড বিতরণ

রাজধানীতে চাকরিজীবীকে কুপিয়ে টাকা ও মোবাইল লুট

আদ্‌-দ্বীন হাসপাতালের নির্বাহী পরিচালকের পদত্যাগ, নতুন দায়িত্বে অধ্যাপক জামালুন্নেসা

মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ করে পোশাকশ্রমিকদের বিক্ষোভ

পাই দিবসে ব্যাপনের কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

শাহবাগে আকস্মিক পরিচ্ছন্নতা অভিযানে ৯ ব্যবসায়ীকে জরিমানা, ডাস্টবিন বিতরণ

ফ্যাসিবাদী জনকণ্ঠকে জবাবদিহিতার আওতায় আসতে বাধ্য করা হবে

মেট্রোরেলের লাইনে বিড়াল, ট্রেন চলাচল বন্ধ হওয়ায় ভোগান্তিতে পড়েন যাত্রীরা

রাজধানীতে মুষলধারে বৃষ্টি, তাপমাত্রা কমলেও বেড়েছে ভোগান্তি

রক্তদাতা দিবস উপলক্ষে রাজধানীতে বর্ণাঢ্য সাইকেল র‍্যালি