হোম > রাজধানী

রাজধানীতে অজ্ঞান পার্টির খপ্পরে দুই কাপড় ব্যবসায়ী

স্টাফ রিপোর্টার

রাজধানীতে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে দুই ক্ষুদ্র কাপড় ব্যবসায়ী ঢামেক হাসপাতাল ভর্তি হয়েছেন। তাদেরকে অচেতন অবস্থায় তাদের উদ্ধার করা হয়। আহতরা হলেন, নরসিংদীর মাদবদী এলাকার ক্ষুদ্র কাপড় ব্যাবসায়ী মো: সজল (৩০), ও আলামিন(২৭)।

বুধবার (২২ অক্টোবর) বেলা সাড়ে ১২ টার দিকে পল্টন থানার উপ-পরিদর্শক (এস,আই) রায়হান উদ্দিন অত্র থানাধীন সচিবালয়ের পাশ রাস্তা থেকে তাদের কে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন।

ধারনা করা হচ্ছে, তারা কোন এক বাসের মধ্যে অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছিল। পরে বাস থেকে তাদের পুরানা পল্টন সচিবালয়ে পেছনে নামিয়ে দিয়ে গেছে।

তারা মাদবদী এলাকায় ফুটাপতের ক্ষুদ্র কাপড় ব্যাবসায়ী। তারা মালামাল কিনতে ঢাকা আসার পথে অজ্ঞান পার্টির শিকার হয়েছেন। তাদের মধ্যে একজনের (সজলের) কাছ থেকে ২০ হাজার টাকা নিয়ে গেছে, আরেক জনের টা জানাযায় নি।

পুলিশের উপ-পরিদর্শক এসআই রায়হান উদ্দিন বলেন, তারা সুস্থ হলে সব কিছু জানা যাবে। বর্তমানে ঢামেক হাসপাতালের মেডিসিন বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।

রাজধানীতে এসএসসি পরীক্ষার্থীকে ছুরিকাঘাত, গুলিবিদ্ধ সিটি কর্পোরেশন কর্মী

রাজধানীতে এসএসসি পরীক্ষার্থীকে ছুরিকাঘাত, গুলিবিদ্ধ সিটি কর্পোরেশন কর্মী

শাহজালাল বিমানবন্দরে ৯ নম্বর গেটের কার্গো ভিলেজের আগুন নিয়ন্ত্রণে

বাজেট অধিবেশন ঘিরে যে নিষেধাজ্ঞা দিল ডিএমপি

রাজধানীতে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

বিমানবন্দর এলাকায় কোনো শব্দ দূষণ থাকবে না: ডিএনসিসি প্রশাসক

ঢাকা দক্ষিণ সিটির ৬০-৮০ শতাংশ বাসায় মিলেছে ডেঙ্গুর লার্ভা

রোববার থেকে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে

পল্লবীতে আরেকটি গলিত লাশ উদ্ধার, স্বামী-সন্তান কানাডায়

কারওয়ান বাজার থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর লাশ উদ্ধার