হোম > রাজধানী

দূষিত শহরের তালিকায় শীর্ষে দিল্লি, ঢাকার অবস্থান কত?

গাজী শাহনেওয়াজ ও সাইদুর রহমান রুমী

শীতের সময় আবহাওয়া শুষ্ক থাকায় রাজধানী ঢাকায় বেশির ভাগ সময় বাতাসে দূষণের মাত্রা বেশিই থাকছে।

মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্যানুযায়ী, ২২০ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় পঞ্চম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমানের এই স্কোর ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে গণ্য করা হয়।

একই সময়ে ২৯৯ স্কোর নিয়ে তালিকার শীর্ষে রয়েছে ভারতের দিল্লি। শহরটির বায়ুমানের এই স্কোরও ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। তবে দেশটির আরেকটি শহর কলকাতায় দূষণের মাত্রা কিছুটা কম হলেও তালিকার সপ্তম অবস্থানে রয়েছে শহরটি।

তালিকার দ্বিতীয় অবস্থানে থাকা সেনেগালের শহর ডাকারের স্কোর ২৪৩, তৃতীয় অবস্থানে থাকা মিশরের কায়রোর স্কোর ২২৯, চতুর্থ অবস্থানে থাকা ভিয়েতনামের হেনোয়ের স্কোর ২২১, ষষ্ঠ অবস্থানে থাকা রাশিয়ার ক্রাসনোইয়ারস্কের স্কোর ২০১। শহরগুলোর বায়ুমানের স্কোর ‘খুব অস্বাস্থ্যকর’।

একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়।

২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেওয়া হয়ে থাকে।

রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৯৩

র‍্যাবের অভিযান: ২০ মোবাইল কোর্টে জরিমানা ৩.৫৩ লাখ টাকা

বিমানবন্দরে স্বর্ণ ও ডলারসহ হজ কাফেলার মোয়াল্লেম গ্রেপ্তার

রাজউকের মোবাইল কোর্টে ১২ ভবন মালিককে জরিমানা

তুরাগে রানাভোলা বস্তির আগুন নিয়ন্ত্রণে

তুরাগে রানাভোলা বস্তিতে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

ঢাকা রেসিডেনসিয়ালে ইসলামিক কালচারাল ফেস্টিভ্যাল ও বুক ফেয়ার উদ্বোধন

অবৈধ কাউন্টার উচ্ছেদ ও ফুটপাত দখলমুক্ত করতে ডিএসসিসির অভিযান

হাজারীবাগে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর মৃত্যু

পল্টনে স্ত্রীকে ভিডিও কলে রেখে যুবকের আত্মহত্যা