হোম > রাজধানী

খিলক্ষেতে কাভার্ডভ্যানচাপায় দুই পরিচ্ছন্নতা কর্মী নিহত

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি

রাজধানীর খিলক্ষেতে কাভার্ডভ্যানের চাপায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) দুই পরিচ্ছন্নতা কর্মী নিহত হয়েছেন।

রোববার সকালে ‘লা মেরিডিয়ান’ হোটেলের সামনে এই দুর্ঘটনা ঘটে। জানা গেছে, নিহতদের একজন পুরুষ ও একজন নারী। নিহতারা হলেন- আশরাফ আলী ও নেহার খাতুন। তারা খিলক্ষেত এলাকায় ভাড়া থাকতেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রোববার ভোরে হোটেল লা মেরিডিয়ানের বিপরীত পাশের সড়কে ঝাড়ু দেওয়ার সময় উল্টো দিক থেকে আসা একটি কাভার্ডভ্যান তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

খিলক্ষেত থানার ডিউটি অফিসার এসআই আলামিন জানান, ডিএনসিসির দুই পরিচ্ছন্নতা কর্মী আজ ভোররাতে হোটেল লা মেরিডিয়ানের বিপরীত পাশের সড়কে ঝাড়ু দিচ্ছিলেন। ভোর পৌনে পাঁচটার দিকে উত্তরা দিক থেকে ছেড়ে আসা একটি কাভার্ডভ্যান তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলে দুজন প্রাণ হারান।

তিনি জানান, নিহতদের মরদেহ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে নেওয়ার প্রক্রিয়া চলছে। ঘাতক কাভার্ড‌ভ্যানটিকে জব্দ ও চালক আবুল কাশেমকে আটক করা হয়েছে।

আশকোনায় আশিয়ান সিটির কার্যালয়ে হামলা ও ককটেল বিস্ফোরণ

আগামীতে বাংলাদেশ সাফ চ্যাম্পিয়ন হবে: আমিনুল হক

প্রতিরোধযোগ্য প্রাণহানি ঠেকাতে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নের আহ্বান

জেডিপির প্রথম রাজনৈতিক পর্ষদে স্থান পেলেন ৭ নেতা

ঢাকা-রংপুর চিড়িয়াখানা আধুনিকায়নে ৩৩৩ কোটি টাকার প্রকল্প

চীনের গুয়াংজুতে প্রথম বিদেশি কার্যালয় চালু করল ইনভেস্ট বাংলাদেশ

কড়াইল বস্তিতে আগুন, ধোঁয়ায় তরুণের মৃত্যু

কেরানীগঞ্জে ফাতাহ ইন্টারন্যাশনাল একাডেমির আনুষ্ঠানিক উদ্বোধন

নতুন বাংলাদেশে শ্রমিকদের অধিকার থেকে কাউকে বঞ্চিত করা যাবে না

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৭৮