হোম > রাজধানী

সাংবাদিক নাজেহালে বিএফইউজে ও ডিইউজের উদ্বেগ

স্টাফ রিপোর্টার

জাতীয় প্রেস ক্লাবে একজন সিনিয়র সাংবাদিকসহ দেশের বিভিন্নস্থানে অনুষ্ঠিত সভা-সমাবেশে সাংবাদিকদের সঙ্গে অসদাচরণ ও নাজেহাল করার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজে ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)।

সোমবার বিএফইউজে ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুর রহমান শাহীন, মহাসচিব কাদের গনি চৌধুরী ও ডিইউজে সভাপতি মো শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক খুরশীদ আলম এক যৌথ বিবৃতিতে রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বুদ্ধিজীবিসহ সংশ্লিষ্ট সকলকে সাংবাদিকদের সঙ্গে সংযত আচরণের আহবান জানিয়ে বলেন, সাংবাদিকদের পেশাগত প্রতিষ্ঠান জাতীয় প্রেসক্লাব অঙ্গনে এ দেশের ইতিহাসের অনেক অধ্যায় রচিত হয়েছে। রাজপথে দাঁড়াতে না পেরে অথবা আইন শৃঙ্খলা বাহিনীর ধাওয়া খেয়ে রাজনৈতিক নেতৃবৃন্দ, বুদ্ধিজীবী ও সংস্কৃতিসেবীরা প্রেস ক্লাবে অবস্থান নিয়ে তাদের কার্যক্রম পরিচালনা করেছেন।

নেতৃবৃন্দ বলেন, জাতীয় প্রেসক্লাব সাংবাদিকদের সেকেন্ড হোম। প্রেস ক্লাবকে বলা হয় গণতন্ত্রের সূতিকাগার। স্বৈরাচার বিরোধী আন্দোলনসহ দেশে বহু গণতান্ত্রিক উত্থান-পতনের সাক্ষী এই প্রেসক্লাব। প্রতিষ্ঠানটি একান্তভাবে পেশাদারদের হলেও দেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় ভূমিকা পালনকারী রাজনৈতিক নেতা ও জনপ্রতিনিধিসহ সমাজের বিশিষ্ট জনকে মেহমানদারি করা সাংবাদিকদের রেওয়াজের অংশ।

এজন্য রাজনৈতিক নেতৃবৃন্দসহ জনপ্রতিনিধি বা বিশিষ্টজনরা প্রেসক্লাবে আসলে সাংবাদিকরা তাদের পাশে থাকেন এবং সর্বাত্মক সহযোগিতা করেন। কিছু কিছু রাজনৈতিক নেতা এটাকে ধারণ করতে ব্যর্থ হন। সম্প্রতি জাতীয় প্রেসক্লাবে একজন সিনিয়র সাংবাদিকের সাথে একজন রাজনৈতিক নেতা যে অশোভন আচরণ করেছেন, এটাকে চরম অসভ্যতা বলে আমরা মনে করছি। এ ঘটনায় সাংবাদিক সমাজে যে ক্ষোভের সৃষ্টি হয়েছে তা স্মরণে রেখে আগামীতে আরো সতর্ক ও সংযত হওয়ার আহবান জানান।

সড়ক দুর্ঘটনায় আহত প্রতিমন্ত্রী আবুল বারীকে দেখতে হাসপাতালে রিজভী

রূপনগরে নারীর অর্ধগলিত লাশ, গ্রেপ্তার ১

নোয়াখালী বিভাগ চাই বিক্ষোভ মিছিলে এমপি হান্নান মাসুদ

যতদিন রাজনীতিতে থাকবো ততদিন সাধারণ মানুষের পাশে থাকবো: হাবিবুর রশিদ

ডেমরায় ইট দিয়ে আঘাত করে অটোচালককে হত্যা

অবৈধ দখল-ভরাটে অস্তিত্ব হারাচ্ছে কেরানীগঞ্জের সিরাজনগর বিল

চিকিৎসাসেবায় বিশেষ ছাড়, ইবনে সিনার সঙ্গে রমনা সমাজকল্যাণ সোসাইটির সমঝোতা

কওমি ও সাধারণ শিক্ষায় শিক্ষিত তরুণদের নিয়ে ‘বাংলাদেশ কওমি যুব ফোরাম’

ডাকাত দলে ছিলেন র‍্যাবের সদস্য, অস্ত্র-ওয়াকিটকি-হ্যান্ডকাফসহ আটক ৫

ঘুমের ওষুধে নিস্তেজ, ইটের আঘাতে মৃত্যু—তারপর স্ত্রীর আত্মসমর্পণ