হোম > রাজধানী

ঢাকার যেসব এলাকায় গ্যাসের স্বল্প চাপ থাকবে আজ

গাজী শাহনেওয়াজ ও সাইদুর রহমান রুমী

জরুরি পাইপলাইন পুনর্বাসনকাজের কারণে শুক্রবার রাজধানীর বিভিন্ন এলাকায় টানা ১০ ঘণ্টা গ্যাসের চাপ কম থাকবে।

বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।

এতে বলা হয়, ডেমরা সিজিএস থেকে তেজগাঁও টিবিএস পর্যন্ত গ্যাস পাইপলাইনের মানিকদিয়া এলাকার প্রায় ৫৮০ ফুট অংশ উন্মুক্ত হয়ে পড়েছে। জননিরাপত্তা নিশ্চিত করা এবং নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ বজায় রাখতে এই অংশে জরুরি ভিত্তিতে পুনর্বাসনের কাজ করা প্রয়োজন।

এ কারণে আজ সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মোট ১০ ঘণ্টা সংশ্লিষ্ট এলাকাগুলোতে গ্যাস সরবরাহ স্বাভাবিকের তুলনায় কম থাকবে। তবে এ সময়ে গ্যাস সরবরাহ পুরোপুরি বন্ধ থাকবে না বলে জানিয়েছে তিতাস গ্যাস।

গ্যাসের চাপ কম থাকায় যেসব এলাকার গ্রাহকেরা ভোগান্তিতে পড়তে পারেন, সেগুলোর মধ্যে রয়েছে ঢাকা ক্যান্টনমেন্ট, গুলশান, বনানী, তেজগাঁও, নন্দীপাড়া, বাসাবো, খিলগাঁও, বনশ্রী, রামপুরা ব্রিজ থেকে মালিবাগ চৌধুরীপাড়া পর্যন্ত এলাকা, মুগদা, মান্ডা, মানিকনগর (ধলপুর), শাহজাহানপুর ও গোপীবাগ।

সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

এসআই

বুড়িগঙ্গা থেকে মাটি চুরির হিড়িক, হুমকিতে নদী পাড়ের বাসিন্দারা

তেজগাঁওয়ে পথশিশু খুন, আটক ১

রাজধানীতে জামায়াতের উদ্যোগে বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে ইফতার মাহফিল

ঢামেক হাসপাতালে প্রতারণা ও চুরির চেষ্টা, আটক ২

যুবলীগ নেতার বিরুদ্ধে আড়াই কোটি টাকা মানিলন্ডারিং মামলা

ঢামেক নার্সের মৃত্যু, চিরকুটে বেরিয়ে এলো লোমহর্ষক নির্যাতনের কাহিনি

রাজধানীর কামারপাড়ায় গ্যাস বিস্ফোরণে নারী-শিশুসহ দগ্ধ ১০

হাজারীবাগে ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার

রাজধানীতে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, নারী-শিশুসহ দগ্ধ ১০

চাঁনখারপুলে নার্সের রহস্যজনক মৃত্যু, স্বামী পলাতক