হোম > রাজধানী

রাজধানীতে ছুরিকাঘাতে মুদি দোকান কর্মচারীর মৃত্যু

স্টাফ রিপোর্টার

প্রতীকী ছবি

রাজধানীর কামরাঙ্গীরচরে ছুরিকাঘাতে রকি (২৫) নামে এক মুদি দোকান কর্মচারীর মৃত্যু হয়েছে।

ঘটনাটি ঘটে সোমবার (১ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে কামরাঙ্গীরচর বড় গ্রাম মাতাব্বর বাজার এলাকার আশরাফাবাদ হাইস্কুলের সামনে। গুরুতর আহত অবস্থায় পথচারীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক পৌনে ৫টার দিকে মৃত ঘোষণা করেন।

পথচারী মো. রানা জানান, রক্তাক্ত অবস্থায় সড়কে পড়ে থাকা রকিকে দেখে তারা দ্রুত হাসপাতালে নিয়ে যান। তবে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে, তা তিনি দেখেননি।

নিহত রকির বাবা আবু সাঈদ বলেন, তাদের বাড়ি মাদারীপুর সদর উপজেলার দুধখালি গ্রামে। রকি কামরাঙ্গীরচরে একটি মুদি দোকানে কাজ করতেন। তিনি খবর পান ছুরিকাঘাতের পর রকিকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়েছে। পরে হাসপাতালে এসে ছেলের মরদেহ শনাক্ত করেন।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, নিহতের দুই উরুতে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। কামরাঙ্গীরচর থানা পুলিশ ঘটনাটি তদন্ত করছে।

সড়ক দুর্ঘটনায় আহত প্রতিমন্ত্রী আবুল বারীকে দেখতে হাসপাতালে রিজভী

রূপনগরে নারীর অর্ধগলিত লাশ, গ্রেপ্তার ১

নোয়াখালী বিভাগ চাই বিক্ষোভ মিছিলে এমপি হান্নান মাসুদ

যতদিন রাজনীতিতে থাকবো ততদিন সাধারণ মানুষের পাশে থাকবো: হাবিবুর রশিদ

ডেমরায় ইট দিয়ে আঘাত করে অটোচালককে হত্যা

অবৈধ দখল-ভরাটে অস্তিত্ব হারাচ্ছে কেরানীগঞ্জের সিরাজনগর বিল

চিকিৎসাসেবায় বিশেষ ছাড়, ইবনে সিনার সঙ্গে রমনা সমাজকল্যাণ সোসাইটির সমঝোতা

কওমি ও সাধারণ শিক্ষায় শিক্ষিত তরুণদের নিয়ে ‘বাংলাদেশ কওমি যুব ফোরাম’

ডাকাত দলে ছিলেন র‍্যাবের সদস্য, অস্ত্র-ওয়াকিটকি-হ্যান্ডকাফসহ আটক ৫

ঘুমের ওষুধে নিস্তেজ, ইটের আঘাতে মৃত্যু—তারপর স্ত্রীর আত্মসমর্পণ