হোম > রাজধানী

ইরান দূতাবাসের শোক বইয়ে জামায়াত সেক্রেটারির স্বাক্ষর

স্টাফ রিপোর্টার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বুধবার ঢাকায় অবস্থিত ইরানী দূতাবাসে গমন করেন।

তিনি ২৬ এপ্রিল ইরানের বন্দর আব্বাসের নিকট শহীদ রাজাই বন্দরে এক ভয়াবহ রাসায়নিক বিস্ফোরণে ৭০ জনের অধিক লোক নিহত ও এক হাজারের অধিক লোক আহত হওয়ার মর্মান্তিক ঘটনায় গভীর শোক প্রকাশ করে দূতাবাসে রক্ষিত শোক বইতে স্বাক্ষর করেন।

এসময় উপস্থিত ছিলেন ইরান দূতাবাসের রাষ্ট্রদূত মানসুর চাভোশি। তিনি নিহতদের রূহের মাগফিতার কামনা করেন এবং তাদের পরিবার-পরিজন ও আহতদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।

তিনি আশা প্রকাশ করেন যে, ইরানের সরকার ও জনগণ শীঘ্রই এ বিরাট ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে সক্ষম হবেন।

এ সময় অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারের সাথে ছিলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।

এমএস

সড়ক দুর্ঘটনায় আহত প্রতিমন্ত্রী আবুল বারীকে দেখতে হাসপাতালে রিজভী

রূপনগরে নারীর অর্ধগলিত লাশ, গ্রেপ্তার ১

নোয়াখালী বিভাগ চাই বিক্ষোভ মিছিলে এমপি হান্নান মাসুদ

যতদিন রাজনীতিতে থাকবো ততদিন সাধারণ মানুষের পাশে থাকবো: হাবিবুর রশিদ

ডেমরায় ইট দিয়ে আঘাত করে অটোচালককে হত্যা

অবৈধ দখল-ভরাটে অস্তিত্ব হারাচ্ছে কেরানীগঞ্জের সিরাজনগর বিল

চিকিৎসাসেবায় বিশেষ ছাড়, ইবনে সিনার সঙ্গে রমনা সমাজকল্যাণ সোসাইটির সমঝোতা

কওমি ও সাধারণ শিক্ষায় শিক্ষিত তরুণদের নিয়ে ‘বাংলাদেশ কওমি যুব ফোরাম’

ডাকাত দলে ছিলেন র‍্যাবের সদস্য, অস্ত্র-ওয়াকিটকি-হ্যান্ডকাফসহ আটক ৫

ঘুমের ওষুধে নিস্তেজ, ইটের আঘাতে মৃত্যু—তারপর স্ত্রীর আত্মসমর্পণ