হোম > রাজধানী

রাজধানীর বংশালে বৈদ্যুতিক শট-সার্কিটে যুবকের মৃত্যু

স্টাফ রিপোর্টার

রাজধানীর বংশালে নাজিরা বাজার চৌরাস্তা নার্স কমপ্লেক্স ৭তালায় বৈদ্যুতিক শট-সার্কিট থেকে বিদ্যুৎস্পৃষ্টে মোহাম্মদ নাঈম (৩২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত যুবক পেশায় দর্জির কাজ করতো।

বৃহস্পতিবার (০৪ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে বারোটার দিকে এই ঘটনা ঘটে। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত আড়াইটার দিকে মৃত ঘোষণা করেন।

নিহতকে হাসপাতালে নিয়ে আসা রাকিব মিয়া জানান, নিহত নাঈম নাজিরা বাজার চৌরাস্তা নার্স কমপ্লেক্সের ৭তালায় বৈদ্যুতিক শট-সার্কিট থেকে বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরো জানান, নিহতের গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলা তারাকান্দা উপজেলার সরিষা বাজার এলাকার হেজমত আলীর সন্তান। বর্তমানে,নাজিরা বাজার নার্স কমপ্লেক্সের ৭তালায় থাকতো ও দর্জির কাজ করতেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোহাম্মদ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ।

তিনি জানান, লাশ ময়নাতদন্তের হাসপাতালের মর্গে রাখা হয়েছে । বিষয়টি সংশ্লিষ্ট থানার পুলিশকে অবগত করা হয়েছে।

মিরপুর-১০ ফুটপাত আবারও হকারমুক্ত করল ডিএনসিসি

দেওবন্দের মুহতামিমের দোয়ায় শেষ হলো ফরিদাবাদ মাদরাসার মহাসম্মেলন

জুলাইয়ের চেতনায় ছাত্রসমাজকে ঐক্যবদ্ধ থাকতে হবে: মোহাম্মদ সেলিম উদ্দিন

হাসিনার প্রত্যাবর্তন ঠেকাতে সরকারের সুনির্দিষ্ট রোডম্যাপ দাবি

ধলেশ্বরী টোলপ্লাজায় ৮ ডাকাত গ্রেপ্তার, উদ্ধার ২০ মোবাইল

যাত্রাবাড়ীতে বাসের ধাক্কায় অটোরিকশাচালক নিহত

ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৭

ঢাকার ২৮ হাজার ভবনে সৌরবিদ্যুৎ, লক্ষ্য আরো ৭১৪টিতে

কাঁঠালবাগানে আগুনের ঘটনায় ৪ জনের মৃত্যু

ভূমিহীনদের খাসজমির অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে আমজাদ হোসেনকে স্মরণ