হোম > রাজধানী

আজিমপুর কবরস্থানে চাঁদাবাজি, বিএনপি নেতা আরমান গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার

ছবি: সংগৃহীত

রাজধানীর আজিমপুর কবরস্থানে চাঁদাবাজির অভিযোগে বিএনপির এক নেতাকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। তার নাম আরমান মিয়া। তিনি ২৩ নম্বর ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি।

গতকাল শনিবার বিকেলে আজিমপুর সুপার মার্কেট থেকে গ্রেপ্তার করে তাকে লালবাগ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

জানা যায়, আজিমপুর কবরস্থানের ঠিকাদার সুমন চৌধুরীর কাছে আরমান মিয়ার নেতৃত্বে একটি চক্র ৫ লাখ টাকা চাঁদা দাবি করে। টাকা দিতে না চাইলে ব্যবসা বন্ধ করে এলাকা ছেড়ে দিতে হুমকি ও প্রাণনাশের ভয় দেখানো হয়।

গত ২৬ অক্টোবর বিকেলে চক্রটি ঠিকাদার সুমনকে গালাগালি ও হুমকি দেয় এবং পরে সুপার মার্কেটের নিচ তলায় আরমানের অফিসে নিয়ে গিয়ে মারধর করে। এ ঘটনায় কয়েকদিন ভয়ে ঠিকাদার এলাকা ছেড়ে থাকতে বাধ্য হন। এরপর পরিবারের সদস্যদের পরামর্শে কয়েকদিন পর থানায় একটি মামলা করেন সুমন।

লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল খান আমার দেশকে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে মামলা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সড়ক দুর্ঘটনায় আহত প্রতিমন্ত্রী আবুল বারীকে দেখতে হাসপাতালে রিজভী

রূপনগরে নারীর অর্ধগলিত লাশ, গ্রেপ্তার ১

নোয়াখালী বিভাগ চাই বিক্ষোভ মিছিলে এমপি হান্নান মাসুদ

যতদিন রাজনীতিতে থাকবো ততদিন সাধারণ মানুষের পাশে থাকবো: হাবিবুর রশিদ

ডেমরায় ইট দিয়ে আঘাত করে অটোচালককে হত্যা

অবৈধ দখল-ভরাটে অস্তিত্ব হারাচ্ছে কেরানীগঞ্জের সিরাজনগর বিল

চিকিৎসাসেবায় বিশেষ ছাড়, ইবনে সিনার সঙ্গে রমনা সমাজকল্যাণ সোসাইটির সমঝোতা

কওমি ও সাধারণ শিক্ষায় শিক্ষিত তরুণদের নিয়ে ‘বাংলাদেশ কওমি যুব ফোরাম’

ডাকাত দলে ছিলেন র‍্যাবের সদস্য, অস্ত্র-ওয়াকিটকি-হ্যান্ডকাফসহ আটক ৫

ঘুমের ওষুধে নিস্তেজ, ইটের আঘাতে মৃত্যু—তারপর স্ত্রীর আত্মসমর্পণ