হোম > রাজধানী > অপরাধ

রাজধানীর নতুন বাজারে বাসে আগুন

স্টাফ রিপোর্টার

রাজধানীর নতুন বাজারে বৈশাখী পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার বিকেল সোয়া ৫টার দিকে কোকাকোলা গেটের বিপরীত পাশে দাঁড়িয়ে থাকা বাসটিতে আগুন দেওয়া হয়। তবে বাসটিতে কোনো যাত্রী না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালেদ আমার দেশকে জানান, দুর্বৃত্তরা বাসটিতে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে বাসটির ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক পাঁচ লাখ টাকা।

স্থানীয় বাসিন্দারা জানান, কোকাকোলা গেটের বিপরীত পাশে বাসটি দাঁড়িয়ে ছিল। হঠাৎ বাসটিতে আগুন জ্বলতে দেখা যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করেন।

‘জয় বাংলা’ স্লোগান দিয়ে পুলিশের গাড়িতে ককটেল নিক্ষেপ, পুলিশ সদস্য আহত

বনানীর কড়াইল বস্তিতে অভিযানে ইয়াবা-হেরোইনসহ গ্রেপ্তার ২

১৩ বছরের সিমির মৃত্যুর রহস্য উদ্ঘাটন ও ন্যায়বিচার চান মা চাঁদনী

শ্রমিকের ছদ্মবেশে নাশকতা করলে কঠোর ব্যবস্থা; হুঁশিয়ারি ঢাকা জেলা প্রশাসকের

রাজধানীতে পার্কিং করা বাসে আগুন

রাজধানীর লালবাগে দুর্বৃত্তদের হামলায় যুবক নিহত

নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রাকিব গ্রেপ্তার

তাহসিফের মৃত্যুর প্রকৃত সত্য উদঘাটন চায় রাওয়া

তাহসিফ হত্যা মামলা: বাবার মামলায় গ্রেপ্তার দীপ, আদালতে পাঠাচ্ছে নৌ-পুলিশ

রমনায় ককটেল বিস্ফোরণে জড়িত সন্দেহে দুজন গ্রেপ্তার