হোম > রাজধানী > অপরাধ

রাজধানীর সনি সিনেমা হলের সামনে বাসে অগ্নিসংযোগ

স্টাফ রিপোর্টার

রাজধানীর মিরপুর-১ নম্বরের সনি সিনেমা হলের সামনে বসুমতি পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। সোমবার (২৩ নভেম্বর) রাত ৭টা ৪০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার মো. খালিদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মিরপুর-১ নম্বরে একটি বাসে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের একটি ইউনিট পাঠানো হয়েছে।

শাহ আলী থানার ডিউটি অফিসার জানান, সনি সিনেমা হলের সামনে একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থলে রয়েছে। এ ঘটনায় হতাহত বা কাউকে আটকের বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।

হাতিরঝিলে বুকে-পায়ে গুলিবিদ্ধ যুবক, হাসপাতালে ভর্তি

টিটন হত্যা মামলায় সুইডেন আসলামকে গ্রেপ্তার দেখাল পুলিশ

শাহজালাল বিমানবন্দরে শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম গ্রেপ্তার

ককটেল বিস্ফোরণে ঢাবির কর্মচারী আহত, ঢামেকে ভর্তি

নাশকতার পরিকল্পনায় জড়িত যুবলীগ নেত্রী পাপিয়া গ্রেপ্তার

ঘাটের নিয়ন্ত্রণ নিয়ে উত্তেজনা, সদরঘাটে ককটেল বিস্ফোরণ

রাজধানীর বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণ, নারীসহ আহত ৪

রাজধানীতে নিষিদ্ধ আ.লীগকে অর্থায়নকারী সাবেক নেতা গ্রেপ্তার

নাশকতার অভিযোগে জবি নেতাসহ ৯ জন গ্রেপ্তার

আশকোনায় আশিয়ান সিটির কার্যালয়ে হামলা ও ককটেল বিস্ফোরণ