হোম > রাজধানী > ঢাকা উত্তর

ইমক্যাবের নতুন সভাপতি শাহীন চৌধুরী, সম্পাদক মাছুম বিল্লাহ

আমার দেশ অনলাইন

বাংলাদেশে কর্মরত ভারতের বিভিন্ন গণমাধ্যম প্রতিনিধিদের সংগঠন ‘ইন্ডিয়ান মিডিয়া করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ’ (ইমক্যাব) এর নির্বাচনে শাহীন চৌধুরী (ত্রিপুরা এক্সপ্রেস) সভাপতি ও মাছুম বিল্লাহ (‘অসমীয়া প্রতিদিন’) সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

শুক্রবার রাতে রাজধানীর হোটেল ওয়েষ্টিনে অনুষ্ঠিত ইমক্যাব নাইট ও দ্বি-বার্ষিক সাধারণ সভায় নতুন কমিটি ঘোষণা করা হয়। আগামী দুই বছরের জন্য নির্বাচিত কমিটির অন্যরা হলেন সহ-সভাপতি রাজীব খান (টিভি ৯), যুগ্ম সাধারণ সম্পাদক মীর আফরোজ জামান (ইউএনআই), কোষাধ্যক্ষ আবু আলী (আমার অসম) ও সাংগঠনিক সম্পাদক আমিনুল হক ভুঁইয়া (ত্রিপুরা দর্পণ )। কমিটির কার্যনির্বাহী সদস্যরা হলেন- বাসুদেব ধর (দৈনিক স্টেটসম্যান), রফিকুল ইসলাম সবুজ (দৈনিক দেশের কথা), নির্মল চক্রবর্তী (ফেইস নিউজ), জাকির হোসেন (দৈনিক স্যান্দন) ও মনির হোসেন (ত্রিপুরা টাইমস)।

ইমক্যাব নির্বাচনের ভোট গ্রহণের নির্ধারিত তারিখ ছিল ৫ সেপ্টেম্বর। গত ২৯ আগস্ট ছিল মনোনয়নপত্র গ্রহণ ও জমা দেওয়ার শেষ সময়। তবে সব পদেই একটি করে মনোনয়নপত্র জমা পড়ায় সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক ছিলেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল।

সংগঠনের বিদায়ী সভাপতি দৈনিক এই সময়ের প্রতিনিধি কুদ্দুস আফ্রাদের সভাপতিত্বে অনুষ্ঠিত ইমক্যাব নাইটে উপস্থিত ছিলেন ভারতীয় হাইকমিশনের প্রথম সচিব গোকুল ভি.কে, জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভুঁইয়া, বিশিষ্ট শিল্পপতি ও বিএনপি নেতা সোমনাথ দে, সাহাবুদ্দিন মেডিকেল কলেজের চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ সাহাবুদ্দিন, ইমক্যাবের প্রতিষ্ঠাতা আহবায়ক ও উপদেষ্টা ফরিদ হোসেন, উপদেষ্টা ও পিটিআই প্রতিনিধি আনিসুর রহমান, ইমক্যাবের সাবেক সাধারণ সম্পাদক দীপ আজাদ ও সিনিয়র সাংবাদিক সোহরাব হাসান প্রমুখ। সবশেষে এক মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিরোধী দলের লংমার্চ কর্মসূচি জনগণের ভোগান্তি বাড়াবে: ইশরাক

সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমানের ১৭তম শাহাদাতবার্ষিকী পালিত

বিএমইউতে ইভিনিং ও নাইট শিফটে ওটি চালুর পরিকল্পনা রয়েছে: উপাচার্য

বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের এক উজ্জ্বল প্রতীক

তালতলীতে সেতু ভেঙে বিচ্ছিন্ন যোগাযোগ, ঝুঁকি নিয়ে খাল পার শিক্ষার্থীদের

মুরগির খোঁয়াড়ের মাটির নিচ থেকে ১২২ পুরিয়া গাঁজা উদ্ধার, নারী গ্রেপ্তার

চাইনিজ ব্যবসায়ীর কোটি টাকা চুরি, ৪৮ ঘণ্টায় উদ্ধার

শাহজালালে ১৪ কেজি স্বর্ণের বার জব্দ

ভারতের ৯ হিমবাহ হ্রদকে ‘পানির বোমা’ বলছেন গবেষকরা, বড় বন্যার আশঙ্কা

শিক্ষকদের বিএড-এমএড করার আহ্বান জাতীয় বিশ্ববিদ্যালয় ভিসির