হোম > রাজধানী > ঢাকা উত্তর

উত্তরায় আবাসিক ভবনে আগুন, নিহত বেড়ে ৬

স্টাফ রিপোর্টার

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরের আবাসিক একটি ছয়তলা ভবনের দ্বিতীয় তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুরুতে তিনজনের মৃত্যুর তথ্য পাওয়া গেলেও পরে তা বেড়ে ৬ জনে দাঁড়িয়েছে। নিহত ৬ জনের মধ্যে দুইজন নারী, একজন পুরুষ ও একটি শিশু। নিহত অন্যদের নাম–পরিচয় এখনো জানা যায়নি। ঘটনাস্থল থেকে ১৩ জনকে উদ্ধার করে কুয়েত মৈত্রী হাসপাতালে পাঠায় ফায়ার সার্ভিস।

শুক্রবার ফায়ার সার্ভিস কেন্দ্রীয় মিডিয়া সেল থেকে জানানো হয়, সকাল ৭টা ৫০ মিনিটে উত্তরা ১১ নম্বর সেক্টরে ওই ছয় তলা ভবনের দ্বিতীয় তলায় আগুন লাগার খবর পান তারা।

ফায়ার সার্ভিসের সদর দফতরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম জানিয়েছেন, সকাল ৭টা ৫০ মিনিটে উত্তরার ১১ নং সেক্টরের ১৮ নম্বর রোডের একটি ছয়তলা ভবনের দ্বিতীয় তলায় বাসাবাড়িতে আগুন লাগার ঘটনা ঘটে। ৭টা ৫৪ মিনিটে খবর পেয়ে সকাল ৭টা ৫৮ মিনিটে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান।

আগুনের ঘটনায় উত্তরা ফায়ার স্টেশনের দুটি ইউনিট কাজ করেছে জানিয়ে তিনি আরও বলেন, সকাল ৮টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে এবং সকাল ১০টায় পুরোপুরি নির্বাপণ করা হয়।

তালহা বিন জসিম বলেন, এ ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া ১৩ জনকে উদ্ধার করে কুয়েত মৈত্রী হাসপাতালে পাঠানো হয়েছে।

আদালতে জামিননামা দাখিল করেছেন এমপি গাজী নজরুল

এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর লাশ উদ্ধার

ককটেলসহ কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার

গুনে গুনে ঘুস নেন প্রশাসক, চাকরি করেন ব্যাংকেও

সীরাতুন্নবী (সা.) উপলক্ষে গুলশান সেন্ট্রাল মসজিদে বছরব্যাপী প্রতিযোগিতার আয়োজন

গুলশানে আ.লীগের মিছিল: পাঁচ দিন পর ওসি ক্লোজড

সারা দেশে হিফযুল কোরআন প্রতিযোগিতা শুরু, অংশ নেবেন ১০ হাজার হাফেজ

ইসলামী ব্যাংকের সামনে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৫৫

গুলশানে ককটেল বিস্ফোরণ: আ.লীগের ৯ নেতাকর্মী কারাগারে

গুলশানে আ.লীগের ঝটিকা মিছিলে অংশ নেওয়া আরো ৪০ জন গ্রেপ্তার