হোম > রাজধানী > ঢাকা উত্তর

রাজধানীর কামারপাড়ায় গ্যাস বিস্ফোরণে নারী-শিশুসহ দগ্ধ ১০

স্টাফ রিপোর্টার

রাজধানীর তুরাগ থানার বামনারটেক এলাকার কামারপাড়ায় একটি বাসায় গ্যাস বিস্ফোরণে অগ্নিকাণ্ডের ঘটনায় নারী ও শিশুসহ ১০ জন দগ্ধ হয়েছে। তাদের উদ্ধার করে জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (৬ মার্চ) ভোর আনুমানিক ৪টার দিকে ওই এলাকার একটি তৃতীয় তলা বাড়ির দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটে। দগ্ধরা হলেন— রুবেল (৩০), তার অন্তঃসত্ত্বা স্ত্রী সোনিয়া আক্তার (২৫), মেয়ে রোজা (৩), সোনিয়ার বড় বোন রিয়া (২৭), রুবেলের চাচাতো ভাই এনায়েত (৩২), তার স্ত্রী দেলেরা (২৮), ছেলে জুনায়েদ (১০), এনায়েতের ছোট ভাই হাবিব (৩০), এনায়েতের ভাগনি আয়েশা (১৯) এবং অপর ব্যক্তি রুবেল (৩৫)। পারিবারিকভাবে বেড়াতে আসা আত্মীয়রাই এ সময় দগ্ধ হন।

তুরাগ থানার উপপরিদর্শক এসআই নুরে আলম আলম সিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, স্থানীয়রা এবং ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে বার্ন ইনস্টিটিউটে নিয়ে যান।

তিনি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, জমে থাকা গ্যাস থেকে এই বিস্ফোরণ ঘটতে পারে। তবে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, হাসপাতালে আনা ১০ জনেরই চিকিৎসা চলছে। তাদের দগ্ধ হওয়ার মাত্রা বিভিন্ন রকম। সোনিয়া আক্তার সবচেয়ে বেশি (শতভাগ) দগ্ধ হয়েছেন।

এছাড়া রুবেল ও রিয়া আক্তার (৩২ শতাংশ করে), এনায়েত (৪৫ শতাংশ), জুনায়েদ (২৪ শতাংশ), হাবিব (১৯ শতাংশ), রোজা (১৮ শতাংশ), দোলানা খাতুন (১৪ শতাংশ), আয়েশা আক্তার (১২ শতাংশ) ও অপর রুবেল (৭ শতাংশ) দগ্ধ হয়েছেন বলে জানান তিনি।

স্কুল পড়ুয়া কিশোরকে যৌন নির্যাতনের অভিযোগে বিশ্ববিদ্যালয় শিক্ষক গ্রেপ্তার

ফুটপাতের ব্যবসায়ীদের লাইসেন্স দেবে সরকার

রাজধানীতে ঢাবির বাস দুর্ঘটনায় আহত একাধিক শিক্ষার্থী

ব্যতিক্রমী আয়োজনে জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের নববর্ষ উৎসব

রমনার বটমূলে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠান শুরু

জুয়ার টাকা না পেয়ে ১৩ তলা থেকে লাফ দিলো শিক্ষার্থী

মতিঝিল-কমলাপুরে উচ্ছেদ ঠেকাতে সংবাদ সম্মেলন

দারুস সালামে পূর্ব শত্রুতার জেরে ছুরিকাঘাতে আহত ২

বিইউপিতে এসি মেরামতের সময় শর্ট সার্কিটে আগুন, দগ্ধ ৪

রাজধানীতে শুরু হচ্ছে পাহাড়ের বর্ণিল উৎসব ‘বিঝু-বৈসু-সাংগ্রাই