হোম > রাজধানী > ঢাকা উত্তর

কোরবানির বর্জ্য দ্রুত অপসারণে মাঠে থাকবে সেলিম উদ্দিনের বিশেষ টিম

আমার দেশ অনলাইন

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে জামায়াত মনোনীত মেয়র প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন। ছবি: আমার দেশ

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে জামায়াত মনোনীত মেয়র প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন কোরবানির পশুর বর্জ্য দ্রুত অপসারণে বিশেষ টিম গঠনের ঘোষণা দিয়েছেন।

মঙ্গলবার (২৬ মে) দুপুরে রাজধানীর তেজগাঁও পশুর হাটে জামায়াতের বিশেষ সেবা বুথ উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

সেলিম উদ্দিন নগরবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, কোরবানির পশুর বর্জ্য যত্রতত্র না ফেলে নির্দিষ্ট স্থানে ফেলতে হবে। শুধু সরকারি প্রশাসনের দিকে তাকিয়ে থাকলে হবে না, ঢাকা শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার দায়িত্ব সব নাগরিকের।

তিনি বলেন, কোরবানি দেওয়া যেমন ইসলামের বিধান, তেমনি পরিচ্ছন্নতাও ঈমানের অংশ। তাই ঈদের আনন্দের পাশাপাশি পরিচ্ছন্ন নগর গড়তে সবাইকে সচেতন ভূমিকা পালন করতে হবে।

এ সময় আগত ক্রেতাদের মধ্যে পশুর বর্জ্য অপসারণে সচেতনতামূলক বিশেষ ময়লার ব্যাগ বিতরণ করা হয়। সেলিম উদ্দিন জানান, রাজধানীর আফতাবনগর, গাবতলীসহ বিভিন্ন পশুর হাটে এ ধরনের সেবা বুথ স্থাপন করা হয়েছে।

এআরবি

ডেঙ্গু মোকাবিলায় মিরপুরে মোবাইল ফিভার ক্লিনিক চালু

রামপুরা ব্রিজে দুই বাসের মাঝে চাপা পড়ে যুবকের মৃত্যু

টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত মুক্তার দাফন সম্পন্ন

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫১৮

বাড়িতে ডিজে পার্টি ও মাদকের আসর, অতিরিক্ত ডিআইজি আবদুল্লাহ আল জহির প্রত্যাহার

চলত ডিজে পার্টি ও মাদকের আসর, পুলিশের অতিরিক্ত ডিআইজির বাড়িতে অভিযান

শাহজালাল বিমানবন্দরের স্টোর বিল্ডিংয়ে আগুন

ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৭৫৯

পল্লবীতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, মাসে আড়াই হাজার টাকা পাবেন নারীরা

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা মামলায় প্রধান আসামির জামিন