হোম > রাজধানী > ঢাকা উত্তর

ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২৬

স্টাফ রিপোর্টার

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫২৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে ৪৫টি মামলা দায়ের করা হয়েছে।

আজ সোমবার রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে এসব আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতদের মধ্যে— রমনায় ২১ জন, লালবাগে ৪১ জন, ওয়ারীতে ৮৯ জন, মতিঝিলে ৭১ জন, তেজগাঁওয়ে ৭৩ জন, মিরপুরে ১৫০ জন, গুলশানে ৩৭ জন, উত্তরায় ৪২ জন এবং গোয়েন্দা বিভাগে (ডিবি) ২ জন রয়েছেন।

অভিযানকালে একটি চাপাতি, একটি দা, তিনটি ককটেল, দুটি বিস্ফোরিত বোমার অংশবিশেষ, ৬৫০ গ্রাম গাঁজা, ৩ হাজার ৪৯৯ পিস ইয়াবা, দুটি মোটরসাইকেল, একটি সিএনজিচালিত অটোরিকশা ও দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

কড়াইল বস্তিতে আগুন, ধোঁয়ায় তরুণের মৃত্যু

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৭৮

শ্যামলীতে চাঁদা না পেয়ে রেস্টুরেন্টে তিন রাউন্ড গুলি

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪

উত্তরখানে বাসা থেকে কলেজছাত্রীর লাশ উদ্ধার, স্বামী গ্রেপ্তার

মধ্যরাতে রাজধানীর মহাখালীতে বাসে আগুন

যাত্রাবাড়ী থানার অভিযানে গ্রেপ্তার ১৭

জামায়াতের বিক্ষোভে হাড়ি-পাতিল হাতে নারীরা

মিরপুরে হামলায় আহত পুলিশ সদস্যকে দেখতে হাসপাতালে ডিএমপি কমিশনার

মিরপুর বেড়িবাঁধে বাস-অটোর মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪