হোম > রাজধানী > ঢাকা উত্তর

রাজধানীর কাঁটাবনে আবাসিক ভবনে আগুন, নিহত ২

আমার দেশ অনলাইন

রাজধানীর এলিফ্যান্ট রোডের কাঁটাবনে অবস্থিত আল বারাকা টাওয়ারে আগুন লাগার ঘটনা ঘটে। আগুনে দুইজন নিহত হয়েছেন। শুক্রবার (২৭ জুন) রাত ১টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

জানা গেছে, আল বারাকা টাওয়ারের ১২ তলায় আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে ১১ ও ১৩ তলায়। এতে ভবনের অনেক বাসিন্দা আটকা পড়েন।

নিরাপদে বেরিয়ে আসা বাসিন্দারা জানান, ভবনটি আবাসিক হলেও যে তলায় আগুন লাগে, সেখানে আইনজীবীদের চেম্বার ছিল।

ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। মুমূর্ষু অবস্থায় দুজনকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে তারা মারা যান বলে নিশ্চিত করেন নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আইয়ুব।

ফায়ার সার্ভিস জানায়, ভবনটিতে অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল না। এছাড়া নিয়মবহির্ভূতভাবে আবাসিক ভবনে অফিস ভাড়া দেয়া হয়েছিল।

এ বিষয়ে ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক কাজী নজমুজ্জামান বলেন, আগুন লাগার কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

এমবি

ডিজিটাল দাসত্ব: ২১ শতকের নতুন ঔপনিবেশিকতা

নিরাপত্তাহীনতায় মানুষ পুলিশ ব্যস্ত গুজব রোধে

ফেনীতে রাতে বিরোধীদলীয় নেতাকর্মীদের বাড়িতে ককটেল বিস্ফোরণ

মাদকের ছোবল: আর কবে হুঁশ হবে

জনগণের দাবি আদায়ে সরকার বাধা দিলে ৬ দফার লংমার্চ ১ দফায় পরিণত হবে

আয়বৈষম্য কমছে না কেন

প্রতিরক্ষা অবহেলায় স্বাধীনতা বিপন্ন হওয়ার ঝুঁকি

ইরানের ‘পিকঅ্যাক্স’ পর্বতে হামলার হুমকি দিলেন ট্রাম্প

বাবরির পর এবার মথুরা-বৃন্দাবনে শাহী মসজিদ ভেঙে মন্দির চত্বর, ঘোষণা যোগী আদিত্যনাথের

শাপলা চত্বরে ১১ দলের লংমার্চের উদ্বোধনী সমাবেশ শুরু