হোম > রাজধানী > ঢাকা উত্তর

গুলশানে আ.লীগের ঝটিকা মিছিলে অংশ নেওয়া আরো ৪০ জন গ্রেপ্তার

আমার দেশ অনলাইন

রাজধানীর গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিলে অংশ নেওয়ার অভিযোগে আরো ৪০ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। শনিবার দিবাগত রাতে তাদের গ্রেপ্তার করা হয়।

এর আগে এ ঘটনায় ৩২ জনকে গ্রেপ্তারের তথ্য শনিবার দুপুরের দিকে দিয়েছিল পুলিশ।

শুক্রবার দুপুরে গুলশান থানা এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা সমবেত হয়ে মিছিল করেন বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়।

সন্ত্রাসবিরোধী আইনে করা এই মামলার বাদী গুলশান থানার উপপরিদর্শক (এসআই) মো. মাহবুব হোসাইন। মামলায় ১১৮ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আসামি ৮০ থেকে ১০০ জন।

মামলার এজাহারে বলা হয়, মিছিলে সরকারবিরোধী স্লোগান দেওয়া হয়। ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। ছত্রভঙ্গ করতে গেলে পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ রাবার বুলেট ছোড়ে। ঘটনাস্থল থেকে পাঁচটি ককটেল উদ্ধার করে।

ঘটনাস্থল থেকে দুজনকে গ্রেপ্তার করার কথা জানিয়েছিল পুলিশ।

এই ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে শনিবার ২৪ জনের রিমান্ড মঞ্জুর করে আদালত।

ইরান যুদ্ধে হুথিদের ত্বরিত অগ্রযাত্রা, বদলে দিচ্ছে যুদ্ধের পুরো সমীকরণ

জেলা-উপজেলায় মিলবে ডায়ালাইসিস সেবা

আর্সেনালের জয়, চেলসির হতাশা, লিভারপুলের গোলখরা

ইউক্রেন-রাশিয়ার যুদ্ধক্ষেত্র ইউরোপ ছাড়িয়ে আফ্রিকার মরুভূমিও

সৌদি আরবে ১২ হাজার প্রবাসী বহিষ্কার

সৌদি–মার্কিন যেই ভুলে হুথিদের জয়, বেতনভুক্ত অস্তিত্বহীন ভূতুড়ে সেনা

স্বর্ণজয়ী হয়েও সন্দ্বীপের সাঁতারুদের এবার জেলায় যাওয়া অনিশ্চিত

হাসিনা কোন সালের ডিসেম্বরে আসবে, প্রশ্ন হুইপ দুলুর

সাইকেলের দুই চাকায় জ্বলে শিক্ষার স্বপ্ন

নিউইয়র্কে ডোনাল্ড ট্রাম্পের শৈশবের বাড়ি বিক্রি