হোম > রাজধানী > ঢাকা উত্তর

ককটেলসহ কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার

ছবি: আমার দেশ

অবিস্ফোরিত চারটি ককটেলসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চার নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রোববার দুপুরে রাজধানীর মিন্টো রোডের ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের ওয়ারী বিভাগের ডিসি মোল্লা মো. শাহীন জানান, যাত্রাবাড়ী থানার সামনে কয়েক দিন আগে একটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে মোটরসাইকেলে পালিয়ে যান এক ব্যক্তি। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে প্রথমে রায়হান উদ্দিনকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে লালবাগের জেন সাহা রোডের একটি ভবনের পার্কিং এলাকা থেকে চারটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়।

পরে ডেমরার ডগাইর এলাকা থেকে আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় যাত্রাবাড়ী থানায় বিস্ফোরকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সদস্য। রাজধানীকে অস্থিতিশীল করতে কেন্দ্রীয় নির্দেশনায় ককটেল ফাটিয়েছে তারা।

গুনে গুনে ঘুস নেন প্রশাসক, চাকরি করেন ব্যাংকেও

সীরাতুন্নবী (সা.) উপলক্ষে গুলশান সেন্ট্রাল মসজিদে বছরব্যাপী প্রতিযোগিতার আয়োজন

গুলশানে আ.লীগের মিছিল: পাঁচ দিন পর ওসি ক্লোজড

সারা দেশে হিফযুল কোরআন প্রতিযোগিতা শুরু, অংশ নেবেন ১০ হাজার হাফেজ

ইসলামী ব্যাংকের সামনে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৫৫

গুলশানে ককটেল বিস্ফোরণ: আ.লীগের ৯ নেতাকর্মী কারাগারে

গুলশানে আ.লীগের ঝটিকা মিছিলে অংশ নেওয়া আরো ৪০ জন গ্রেপ্তার

ডিভাইসের আসক্তি থেকে শিশু-কিশোরদের মাঠে ফেরাতে হবে: প্রতিমন্ত্রী

ডেঙ্গু নিয়ন্ত্রণে খাল পরিষ্কার, দুই পাশে ওয়াকওয়ে নির্মাণের পরিকল্পনা

গুলশানে আ.লীগের মিছিলে অংশ নেওয়া ৩২ জন গ্রেপ্তার