হোম > রাজধানী > ঢাকা উত্তর

ডিএনসিসির প্রশাসক হলেন শফিকুল ইসলাম

আমার দেশ অনলাইন

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক পদে নিয়োগ পেয়েছেন শফিকুল ইসলাম খান। আজ সোমবার এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে শফিকুল আলমসহ মোট ছয়টি সিটি করপোরেশনের প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৫ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ছিলেন। তবে তিনি নির্বাচনে পরাজিত হন।

এই আসনে জয় পান জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। জামায়াতের আমির মোট ভোট পেয়েছেন ৮৫ হাজার ১৩১টি। তার প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী মো. শফিকুল ইসলাম খান পেয়েছেন ৬৩ হাজার ৫১৭ ভোট। প্রতিদ্বন্দ্বী প্রার্থী শফিকুল ইসলামের চেয়ে জামায়াতের আমির ২১ হাজার ৬১৪ ভোট বেশি পেয়েছিলেন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, আদেশ অবিলম্বে কার্যকর হবে।

কড়াইল বস্তিতে আগুন, ধোঁয়ায় তরুণের মৃত্যু

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৭৮

শ্যামলীতে চাঁদা না পেয়ে রেস্টুরেন্টে তিন রাউন্ড গুলি

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪

উত্তরখানে বাসা থেকে কলেজছাত্রীর লাশ উদ্ধার, স্বামী গ্রেপ্তার

মধ্যরাতে রাজধানীর মহাখালীতে বাসে আগুন

যাত্রাবাড়ী থানার অভিযানে গ্রেপ্তার ১৭

জামায়াতের বিক্ষোভে হাড়ি-পাতিল হাতে নারীরা

মিরপুরে হামলায় আহত পুলিশ সদস্যকে দেখতে হাসপাতালে ডিএমপি কমিশনার

মিরপুর বেড়িবাঁধে বাস-অটোর মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪