হোম > রাজধানী > ঢাকা উত্তর

ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন

স্টাফ রিপোর্টার

ফাইল ছবি

ডিএসসিসির অফিসার্স এসোসিয়েশনের আহবায়ক ও নির্বাহী প্রকৌশলী গোলাম কিবরিয়া রুবেলকে সাংগঠনিক সম্পাদক করে ৯২জন প্রকৌশলীকে অন্তর্ভুক্ত করে কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে। 

ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন অব বাংলাদেশ-ডিইএব এর সাংগঠনিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে কেন্দ্রীয় কমিটির স্বাক্ষর প্রদানের ক্ষমতা প্রাপ্ত ৩ জন নেতৃবৃন্দসহ ৩৩সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সংখ্যাগরিষ্ঠ সদস্যদের মতামতের ভিত্তিতে কমিটি গঠন করা হয়।

রোববার সন্ধ্যায় ডিইএবের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম আহ্বায়ক প্রকৌ. ইমাম উদ্দিন, আহ্বায়ক (ভারপ্রাপ্ত) প্রকৌ. মোঃ মুসলিম উদ্দিন, সদস্য সচিব প্রকৌ. কাজী সাখাওয়াত হোসেনের সাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই কমিটি ঘোষণা করা হয়। 

কমিটিতে প্রকৌ. গোলাম কিবরিয়া রুবেল ছাড়াও সদস্য পদে অন্তর্ভুক্ত করা হয় প্রকৌ. মীর হোসেন পাটোয়ারী মিলন, প্রকৌ. মনিরুজ্জামান মনির, প্রকৌ. আমিরুজ্জামান বিলাস, প্রকৌ. তৈয়ব আলী মুকুল, প্রকৌ. আব্দুল্লাহ আল টিটু, প্রকৌ. ওয়ালী উল্লাহ ভুঞা, প্রকৌ. মো: জাহাঙ্গীর আলম, প্রকৌ. এস এম ফিরোজ, প্রকৌ. এস এম কালাম হোসেন, প্রকৌ. মো: আলমগীর হোসেন, প্রকৌ. মোঃ মাসুদুর রহমান মাসুদ, প্রকৌ. মাহফুজ আলম মিঠু, প্রকৌ. শাহাবুদ্দিন সাবু, প্রকৌ. ওবায়দুল আলম, প্রকৌ.  ইউনুস আলী মোল্লা, প্রকৌ. মেহেদি হাসান, প্রকৌ.  রফিকুল ইসলাম সোহেল, প্রকৌ. আইনুল আলম, প্রকৌ. মোঃ পারভেজ মোশারফ রাঢ়ী, প্রকৌ.  হাদীসুর রহমান শাহীন, প্রকৌ. এম এ গনি, প্রকৌ.  শাহীন উদ্দিন, প্রকৌ, মো: তুহিনুজ্জামান তুহিন প্রমুখ।  

একদিনের মধ্যে আশকোনা মেইন রোডের জলাবদ্ধতা নিরসনের নির্দেশ

দায়িত্বে অবহেলা, ডিএনসিসির নির্বাহী প্রকৌশলী সাময়িক বরখাস্ত

সিটি কর্পোরেশনের সব টেন্ডারের কাজ নির্দিষ্ট সময়ে শেষ করতে হবে

ডিএনসিসির প্রশাসক হলেন শফিকুল ইসলাম

রাজধানীর মিরপুরে বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে

শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের বাগ্‌বিতণ্ডা

রাজধানীতে একই পরিবারের ৪ জনের লাশ উদ্ধার

খিলগাঁওয়ে প্রাইভেটকারের চাপায় অটোরিকশাচালক নিহত

রাজধানীতে বেপরোয়া পিকআপের ধাক্কায় রাইডচালক নিহত

যান্ত্রিক ত্রুটির কারণে উত্তরায় পার্কিং করা বাসে আগুন