হোম > রাজধানী > ঢাকা উত্তর

মিরপুরে আবাসিক ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

স্টাফ রিপোর্টার

রাজধানীর মিরপুর-২ এলাকায় স্টেডিয়ামের বিপরীত পাশে অবস্থিত ১১ তলা বাণিজ্যিক ভবন এলএ প্লাজার তৃতীয় তলায় আগুনের ঘটনা ঘটেছে। সোমবার (৯ মার্চ) দুপুরে লাগা এই আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৬ ইউনিট। এ ঘটনায় ভবনের ভেতর আটকে পড়া চারজনকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, দুপুর ১টা ৫২ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। খবর পাওয়ার পর ১টা ৫৮ মিনিটে প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। শুরুতে চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করলেও পরিস্থিতি মোকাবিলায় পরে আরও দুইটি ইউনিট পাঠানো হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভবনের তৃতীয় তলায় হঠাৎ ধোঁয়া দেখা গেলে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। এ সময় ভবনের ভেতরে থাকা কয়েকজন আতঙ্কিত হয়ে পড়েন। পরে ফায়ার সার্ভিস সদস্যরা অভিযান চালিয়ে ভবনের ভেতরে আটকে পড়া চারজনকে নিরাপদে উদ্ধার করেন।

ফায়ার সার্ভিসের ইনস্পেক্টর আনোয়ারুল ইসলাম জানান, আগুন লাগার খবর পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে ইউনিট পাঠানো হয় এবং আগুন নিয়ন্ত্রণে কাজ চলছে। আগুনের উৎস ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি।

ঘটনার পরপরই ভবনের আশপাশের এলাকায় জনসমাগম বাড়তে থাকে এবং স্থানীয় লোকজনকে নিরাপদ দূরত্বে সরিয়ে দেওয়া হয়। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও এলাকায় অবস্থান নেন।

রাজধানীতে নারী আনসার সদস্যের গলিত লাশ উদ্ধার, পলাতক স্বামী

টিকাদান কর্মসূচিতে যুক্ত হচ্ছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি

ঢাকাবাসীর নিরাপত্তা নিশ্চিতে পুলিশকে গোপনে তথ্য দিন: ডিএমপি কমিশনার

স্কুল পড়ুয়া কিশোরকে যৌন নির্যাতনের অভিযোগে বিশ্ববিদ্যালয় শিক্ষক গ্রেপ্তার

ফুটপাতের ব্যবসায়ীদের লাইসেন্স দেবে সরকার

রাজধানীতে ঢাবির বাস দুর্ঘটনায় আহত একাধিক শিক্ষার্থী

ব্যতিক্রমী আয়োজনে জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের নববর্ষ উৎসব

রমনার বটমূলে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠান শুরু

জুয়ার টাকা না পেয়ে ১৩ তলা থেকে লাফ দিলো শিক্ষার্থী

মতিঝিল-কমলাপুরে উচ্ছেদ ঠেকাতে সংবাদ সম্মেলন