হোম > রাজধানী > ঢাকা উত্তর

আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশের অভিযানে দুই সন্ত্রাসী গুলিবিদ্ধ, গ্রেপ্তার ১০

স্টাফ রিপোর্টার

রাজধানীর আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলার ঘটনায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অভিযানে দুই সন্ত্রাসী গুলিবিদ্ধ হয়েছে।

সোমবার দিবাগত রাতে আদাবরের নবোদয় হাউজিং এলাকায় এ অভিযান চালানো হয়। ঘটনাস্থল থেকে অস্ত্রসহ মোট ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম জাহাঙ্গীর জানান, সোমবার রাত আনুমানিক ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, ৬ নম্বর শেখেরটেকের একটি বাড়িতে হামলা, ভাঙচুর ও চাঁদাবাজির মামলার আসামিরা নবোদয় হাউজিং কাঁচাবাজারসংলগ্ন মেলার মাঠের পেছনে খালপাড় এলাকায় অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে পুলিশের একটি দল সেখানে তাৎক্ষণিক অভিযান চালায়।

অভিযানের বিবরণ দিয়ে ওসি বলেন, ‘ঘটনাস্থলে পৌঁছালে সাত-আটজন দুষ্কৃতকারীকে দেখতে পাই। পুলিশ তাদের ঘেরাও করে গ্রেপ্তারের চেষ্টা চালালে তারা ধারালো চাপাতি নিয়ে সরাসরি পুলিশের ওপর হামলার চেষ্টা করে। এ সময় আত্মরক্ষার্থে কনস্টেবল মোশরেকুল ইসলামের সঙ্গে থাকা শটগান দিয়ে দুই রাউন্ড গুলি ছোড়া হয়। এতে দুজনের পায়ে গুলি লাগে। পরে ঘটনাস্থল থেকে আহত দুজনসহ চারজনকে গ্রেপ্তার করা হয় এবং বাকিরা পালিয়ে যায়।’

গ্রেপ্তারকৃতদের মধ্যে গুলিবিদ্ধ রাজিব ও সাগরকে উদ্ধার করে চিকিৎসার জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, গ্রেপ্তার রাজিব হাওলাদার মোহাম্মদপুরের আলোচিত বাবু হত্যা মামলার এজাহারভুক্ত এক নম্বর আসামি। সাগর ওরফে ছোট বিগারের বিরুদ্ধে আদাবর ও মোহাম্মদপুর থানায় আটটি মামলা রয়েছে। শাকিব ও রাশেদের বিরুদ্ধেও পাঁচটি করে মামলা রয়েছে।

ঘটনাস্থল থেকে স্টিলের ধারালো চাপাতি, সামুরাই ও কিরিচ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় নতুন করে সংশ্লিষ্ট আইনে মামলাসহ আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বোরকা পরে সেবাগ্রহীতা বেশে ভূমি অফিস পরিদর্শনে ডিসি ফরিদা

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলায় মূল পরিকল্পনাকারী গ্রেপ্তার

‘তোমরা আর বড় হবা না, দিস ইজ ইওর লেভেল’— চাঁদাবাজদের উদ্দেশে সালমান মুক্তাদির

বনানীর বহুতল ভবনে আগুন, আধা ঘণ্টা পর নিয়ন্ত্রণে

বনানীতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস

রাতের আঁধারে গুঁড়িয়ে দেওয়া সেই রাড্ডা হাসপাতালে দেওয়া হলো শিশুদের টিকা

ডেঙ্গুমুক্ত ঢাকা উত্তর ও দখলমুক্ত ফুটপাত জনগণের হাতে তুলে দেওয়া হবে: ডিএনসিসি প্রশাসক

আদালতে জামিননামা দাখিল করেছেন এমপি গাজী নজরুল

এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর লাশ উদ্ধার

ককটেলসহ কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার