হোম > রাজধানী > ঢাকা উত্তর

কড়াইল বস্তিতে আগুন, ধোঁয়ায় তরুণের মৃত্যু

স্টাফ রিপোর্টার

ছবি: আমার দেশ

রাজধানীর বনানীর কড়াইল বস্তির টিঅ্যান্ডটি কলোনিতে আগুনে শাহরিয়ার রহমান শুভ্র (১৯) নামের এক তরুণের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অন্তত সাতটি বসতঘর ও একটি দোকান পুড়ে গেছে।

আজ রোববার ভোর ৪টা ৫৩ মিনিটের দিকে টিঅ্যান্ডটি কলোনির পশ্চিম পাড়ায় এ আগুনের ঘটনা ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ভোর ৫টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে প্রায় সাতটি বসতঘর ও একটি দোকান পুড়ে ছাই হয়ে যায়।

জানা গেছে, আগুনের সময় ধোঁয়ায় দম আটকে নিহত শাহরিয়ার রহমান শুভ্রর গ্রামের বাড়ি ঝালকাঠি সদর উপজেলার শিরযুগ গ্রামে। তার বাবার নাম মো. মনির হোসেন এবং মায়ের নাম মোর্শেদা আক্তার মিতা।

বনানী থানার উপপরিদর্শক (এসআই) আফরিন আখতার সংবাদমাধ্যমকে জানান, আগুনে একজনের মৃত্যু হয়েছে।

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৭৮

শ্যামলীতে চাঁদা না পেয়ে রেস্টুরেন্টে তিন রাউন্ড গুলি

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪

উত্তরখানে বাসা থেকে কলেজছাত্রীর লাশ উদ্ধার, স্বামী গ্রেপ্তার

মধ্যরাতে রাজধানীর মহাখালীতে বাসে আগুন

যাত্রাবাড়ী থানার অভিযানে গ্রেপ্তার ১৭

জামায়াতের বিক্ষোভে হাড়ি-পাতিল হাতে নারীরা

মিরপুরে হামলায় আহত পুলিশ সদস্যকে দেখতে হাসপাতালে ডিএমপি কমিশনার

মিরপুর বেড়িবাঁধে বাস-অটোর মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪

মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা