হোম > রাজধানী > ঢাকা উত্তর

বনানীর বহুতল ভবনে আগুন, আধা ঘণ্টা পর নিয়ন্ত্রণে

আমার দেশ অনলাইন

রাজধানীর বনানীতে ২৬ তলা আহমেদ টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের দুই ইউনিটের প্রায় আধা ঘণ্টার চেষ্টায় শনিবার সন্ধ্যা ৬টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে বনানীর এফ আর টাওয়ারের পাশের কামাল আতাতুর্ক এভিনিউয়ের আহমেদ টাওয়ারের ২৩ তলায় আগুনের সূত্রপাত হয়। ওই তলায় একটি বায়িং হাউজের অফিস রয়েছে।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় বারিধারা ফায়ার স্টেশনের দুটি ইউনিট। পরে তারা আগুন নেভানোর কাজ শুরু করে। প্রায় ৩৪ মিনিটের চেষ্টায় সন্ধ্যা ৬টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন ফায়ার সার্ভিসের সদস্যরা।

প্রাথমিকভাবে ফায়ার সার্ভিসের ধারণা, এসি কিংবা কম্পিউটার সার্ভার থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে আগুন লাগার প্রকৃত কারণ তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এআরবি

বনানীতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস

রাতের আঁধারে গুঁড়িয়ে দেওয়া সেই রাড্ডা হাসপাতালে দেওয়া হলো শিশুদের টিকা

ডেঙ্গুমুক্ত ঢাকা উত্তর ও দখলমুক্ত ফুটপাত জনগণের হাতে তুলে দেওয়া হবে: ডিএনসিসি প্রশাসক

আদালতে জামিননামা দাখিল করেছেন এমপি গাজী নজরুল

এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর লাশ উদ্ধার

ককটেলসহ কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার

গুনে গুনে ঘুস নেন প্রশাসক, চাকরি করেন ব্যাংকেও

সীরাতুন্নবী (সা.) উপলক্ষে গুলশান সেন্ট্রাল মসজিদে বছরব্যাপী প্রতিযোগিতার আয়োজন

গুলশানে আ.লীগের মিছিল: পাঁচ দিন পর ওসি ক্লোজড

সারা দেশে হিফযুল কোরআন প্রতিযোগিতা শুরু, অংশ নেবেন ১০ হাজার হাফেজ