হোম > রাজধানী > ঢাকা উত্তর

ডিএনসিসির পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে উত্তরা রাজাবাড়ি এলাকাবাসীর সংঘর্ষ, আহত ৭

স্টাফ রিপোর্টার

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) উত্তরা অঞ্চল-৮-এর ৪৬ নম্বর ওয়ার্ডের উত্তরখান রাজাবাড়ি এসটিএস এলাকায় ময়লা অপসারণকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দা ও পরিচ্ছন্নতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় সাতজন পরিচ্ছন্নতাকর্মী আহত হন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে ডিএনসিসির প্রশাসক, স্থানীয় সংসদ সদস্য ও পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হন।

এ বিষয়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের জনসংযোগ কর্মকর্তা জাকির হোসেন এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতাধীন উত্তরা অঞ্চল-৮-এর ৪৬ নম্বর ওয়ার্ডের উত্তরখান রাজাবাড়ি এসটিএস এলাকাবাসীর সঙ্গে পরিচ্ছন্নতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে।

আহতদের কুয়েত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালে নেওয়া হয়েছে।

জাকির হোসেন জানান, প্রশাসক মো. শফিকুল ইসলাম খান, স্থানীয় এমপি জাহাঙ্গীর হোসেন, পুলিশ উপকমিশনারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। এ সময় প্রশাসক ও এমপির ওপরও হামলা করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।

এসআর

আদালতে জামিননামা দাখিল করেছেন এমপি গাজী নজরুল

এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর লাশ উদ্ধার

ককটেলসহ কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার

গুনে গুনে ঘুস নেন প্রশাসক, চাকরি করেন ব্যাংকেও

সীরাতুন্নবী (সা.) উপলক্ষে গুলশান সেন্ট্রাল মসজিদে বছরব্যাপী প্রতিযোগিতার আয়োজন

গুলশানে আ.লীগের মিছিল: পাঁচ দিন পর ওসি ক্লোজড

সারা দেশে হিফযুল কোরআন প্রতিযোগিতা শুরু, অংশ নেবেন ১০ হাজার হাফেজ

ইসলামী ব্যাংকের সামনে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৫৫

গুলশানে ককটেল বিস্ফোরণ: আ.লীগের ৯ নেতাকর্মী কারাগারে

গুলশানে আ.লীগের ঝটিকা মিছিলে অংশ নেওয়া আরো ৪০ জন গ্রেপ্তার