হোম > রাজধানী > ঢাকা উত্তর

ভাটারায় পাওনা টাকা বিরোধ জেরে যুবক নিহত, গ্রেপ্তার ১

স্টাফ রিপোর্টার

রাজধানীর ভাটারায় পাওনা টাকা লেনদেন নিয়ে বিরোধে জের ধরে লাঠির আঘাতে মো. রাকিব হাসান (২৪) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

ভাটারা থানার উপ-পরিদর্শক (এসআই) সুমন বিশ্বাস বলেন, বুধবার রাতে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে, আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

পুলিশের কর্মকর্তা বলেন, বুধবার বিকালে অত্র থানাধীন কুড়িল বাজার রোডে তাদের সিকিউরিটি কোম্পানির গার্ডদের মেসে, সিকিউরিটিগার্ড রাকিব হাসান এর সাথে তারই সহকর্মী শাকিল আলী'র মধ্যে ১৩ হাজার পাওনা টাকা লেনদেন নিয়ে দুজনের মধ্যে তর্কাতর্কি ও হাতাহাতির ঘটনা ঘটে। এক পর্যায়ে পাওনাদার শাকিল আলী ও তার সহযোগী মাসুদ রানা তাকে মারধর করে, এবং শাকিল কাঠের একটি লাঠি দিয়ে বাম কানের নিচে স্ব-জোরে আঘাত করে গুরুতর আহত করে।

তাকে গুরুতর আহত অবস্থায় স্থানীয় কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে, সেখানকার কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষার পর মৃত ঘোষণা করেন।

ঘটনার পর পর ঘাতক শাকিল আলী পালিয়ে গেলেও, সহযোগী মাসুদ রানা কে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান পুলিশ ওই কর্মকর্তা।

তিনি বলেন এ ঘটনায় থানায় মামলা হয়েছে, মুল আসামি শাকিল কে গ্রেফতার চেষ্টা চলছে।

লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর চর রমণী মহন গ্রামের সোহরাওয়ার্দী ও মা মিনারা খাতুন এর ছেলে রাকিব। জোয়ার সাহারা এলাকায় থাকতেন।

মিরপুর শাহআলী মাজারে মাদকবিরোধী অভিযান, আটক ৭

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে একজনের মর্মান্তিক মৃত্যু

উত্তরায় রিকশাচালক-পুলিশ সংঘর্ষ, শপিং কমপ্লেক্সে ভাঙচুর

পুরাতন বাণিজ্য মেলার মাঠে ডিএনসিসির ঈদ জামাত

ডিএনসিসিকে দুর্নীতি ও মশকমুক্ত করতে যোগ্য প্রার্থী বিজয়ী করতে হবে

হাতিরঝিলে নির্মাণাধীন ভবন থেকে ইট পড়ে নারীর মৃত্যু

ডিএনসিসি এলাকায় ফ্যামেলি কার্ড বিতরণ শুরু

মিরপুরে আবাসিক ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

তিন দিনের মধ্যেই ডিএনসিসিকে মশক মুক্ত করতে হবে

তেজগাঁওয়ে পথশিশু খুন, আটক ১