হোম > রাজধানী > ঢাকা উত্তর

দায়িত্বে অবহেলা, ডিএনসিসির নির্বাহী প্রকৌশলী সাময়িক বরখাস্ত

আমার দেশ অনলাইন

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) আওতাধীন অঞ্চল ৫-এর ভারপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী মো. মিজানুর রহমানকে চাকরি হতে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে ডিএনসিসির সচিব মুহাম্মদ আসাদুজ্জামানের স্বাক্ষরে এ সংক্রান্ত অফিস আদেশ জারি করা হয়।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) আওতাধীন অঞ্চল ৫-এর মোহাম্মদপুর এলাকায় চলমান রাস্তা নির্মাণ/সংস্কার কাজ পরিদর্শনকালে বিভিন্ন অনিয়ম পরিলক্ষিত হওয়ায় ডিএনসিসি কর্মচারী চাকরি বিধিমালা, ২০১৯-এর বিধি ৪৯-এর (ক), (খ) ও (ঘ) উপবিধি অনুযায়ী দায়িত্ব পালনে অবহেলা, অসদাচরণ ও অদক্ষতার অভিযোগে সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলীর বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে আদেশে উল্লেখ করা হয়।

উল্লেখ্য, গতকাল ২৫ ফেব্রুয়ারি শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ মোহাম্মদপুর এলাকায় বিভিন্ন সড়ক নির্মাণ/সংস্কার কাজ পরিদর্শন করেন।

পরিদর্শনকালে কাজের বিভিন্ন স্থানে ফাটল, নিচের দিকে ধসে পড়া এবং অন্যান্য ত্রুটি পরিলক্ষিত হয়। এ ঘটনায় তিনি এবং স্থানীয় জনগণ অসন্তোষ প্রকাশ করেন।

ফুটপাতের ব্যবসায়ীদের লাইসেন্স দেবে সরকার

রাজধানীতে ঢাবির বাস দুর্ঘটনায় আহত একাধিক শিক্ষার্থী

ব্যতিক্রমী আয়োজনে জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের নববর্ষ উৎসব

রমনার বটমূলে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠান শুরু

জুয়ার টাকা না পেয়ে ১৩ তলা থেকে লাফ দিলো শিক্ষার্থী

মতিঝিল-কমলাপুরে উচ্ছেদ ঠেকাতে সংবাদ সম্মেলন

দারুস সালামে পূর্ব শত্রুতার জেরে ছুরিকাঘাতে আহত ২

বিইউপিতে এসি মেরামতের সময় শর্ট সার্কিটে আগুন, দগ্ধ ৪

রাজধানীতে শুরু হচ্ছে পাহাড়ের বর্ণিল উৎসব ‘বিঝু-বৈসু-সাংগ্রাই

রাজধানীতে বাসের ধাক্কায় ১ জন নিহত, চালক আটক