হোম > রাজধানী > ঢাকা উত্তর

গুলশানে ককটেল বিস্ফোরণ: আ.লীগের ৯ নেতাকর্মী কারাগারে

স্টাফ রিপোর্টার

রাজধানীর গুলশানে ককটেল বিস্ফোরণ ও নাশকতার অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের গ্রেপ্তার ৯ নেতাকর্মীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

রোববার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত এ আদেশ দেন।

কারাগারে পাঠানো আসামিরা হলেন—রেহানা পারভিন, মো. সাইফুল ইসলাম, মো. জুয়েল শিকদার, মো. নাজিম উদ্দিন, মো. সাহেদ, শান্ত শেখ, মো. হারুন মাইজভান্ডারী, খালেদ মাহমুদ ফয়সাল ও মো. সফিকুর রহমান।

এর আগে আসামিদের আদালতে হাজির করে মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা গুলশান থানার উপপরিদর্শক মো. রুহুল আমিন। এই আবেদনে বলা হয়, গ্রেপ্তার আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। সে তথ্য যাচাইয়ের জন্য সংশ্লিষ্ট থানায় নাম-ঠিকানা পাঠানো হয়েছে। পরবর্তীতে এসব তথ্য যাচাই-বাছাইয়ের জন্য আসামিদের নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে বলেও আবেদনে উল্লেখ করে পুলিশ।

মামলার অভিযোগে বলা হয়, গুলশান থানাধীন এলাকায় গত ১১ সেপ্টেম্বর দুপুর পৌনে ১২টায় নির্বাচিত সরকারের ভাবমূর্তি নস্যাৎ করাসহ সরকারবিরোধী এজেন্ডা বাস্তবায়ন ও সরকারকে বেকায়দায় ফেলতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এবং নিষিদ্ধঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা সমবেত হন। তাঁরা সরকার ও রাষ্ট্রবিরোধী স্লোগান দেন এবং বিশৃঙ্খলা সৃষ্টির লক্ষ্যে সমাবেশের আয়োজন করেন।

অভিযোগে আরও বলা হয়, পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে গেলে আতঙ্ক সৃষ্টি করতে পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করা হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ দুই রাউন্ড রাবার বুলেট ছুড়লে তাঁরা ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যান। এ সময় ঘটনাস্থল থেকে পাঁচটি ককটেল জব্দ করা হয়।

এ ঘটনায় গুলশান থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করে পুলিশ। এ মামলায় ১১৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৮০ থেকে ১০০ জনকে আসামি করা হয়েছে।

১৯ সেপ্টেম্বর ঢাকা-রংপুর লংমার্চ সফল করার আহ্বান জামায়াতের

আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্য গ্রেপ্তার, মালামাল উদ্ধার

সীমান্তে গুলি এলে পাল্টা জবাব দিতে হবে: রাশেদ প্রধান

ইরানের শাহেদ ড্রোন নকল করে ‘লুকাস’ ড্রোন বানিয়েছে যুক্তরাষ্ট্র: আইআরজিসি

এমডিদের ১০০ নম্বরের কর্মদক্ষতা মূল্যায়ন করবে বাংলাদেশ ব্যাংক

ওমরাহ করতে সৌদি গিয়ে নিখোঁজ পরশুরামের বারকু মিয়া

রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে গুলি করেন লেফটেন্যান্ট কর্নেল মতিউর

‘আমার দেশ’-এর পরিচয় ব্যবহার করে ডিএফপিতে, পরে হেলমেট নিয়ে উধাও

বিলাসীদের পছন্দের শীর্ষে থাকা এয়ারবাস এ৩৮০, কেন হারিয়ে যাচ্ছে এই আকাশ দানব

জুলাই শহীদদের হত্যার বিচার ও আহতদের চিকিৎসার দাবিতে বিক্ষোভ