হোম > রাজধানী > ঢাকা উত্তর

রাজধানীর উত্তরায় কাঁচাবাজারের আগুন নিয়ন্ত্রণে

গাজী শাহনেওয়াজ ও সাইদুর রহমান রুমী

ফাইল ছবি

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরের একটি কাঁচাবাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (২৮ জানুয়ারি) বিকেল ৫টা ৩৮ মিনিটে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাকিব হাসান জানান, সন্ধ্যা ৬টা ৮মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিসের মোট পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।

অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে চাইলে রাকিব হাসান আরো বলেন, এখন পর্যন্ত আমরা চূড়ান্ত রিপোর্ট পাইনি। তাই এই মুহূর্তে সঠিকভাবে বলা যাচ্ছে না। এছাড়া এখন পর্যন্ত কোনো হতাহতের তথ্যও আমরা পাইনি।

এর আগে গত ১৬ জানুয়ারি উত্তরার ছয়তলা একটি আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে ছয় জন মারা যায়।

মার্কিন শক্তি প্রদর্শনের মিশনে ব্যর্থ রণতরী আব্রাহাম লিংকন : ইরান

ব্রিটেনে ইসলামি প্রজাতন্ত্র গড়ছেন না মুসলিমরা—এটি তাদেরই দেশ

নেপালের ভয়াবহ বন্যায় শত শত পর্যটক নিখোঁজ, কোন দেশের কতজন

ভারতে হিজাব পরায় বাধা, ক্ষুব্ধ ওয়াইসি বললেন ‘এটি ইসলামের ওপর আঘাত’

মস্কোয় প্রদর্শনীতে তুলে ধরা হলো রাশিয়ার ১১০০ বছরের ইসলামী ঐতিহ্য

ইসরাইলি দখলদারিত্বের অবসান ছাড়া শান্তি আসবে না: জাতিসংঘে কাতার

ইয়েমেনের আল-মাখা বন্দরে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা

হামজা চৌধুরী লেস্টার ছেড়ে যাচ্ছেন ডার্বি কাউন্টিতে!

তিব্বতে ভূমিকম্প, তিন মিনিট পর নেপালে ভয়াবহ বন্যা—নেপথ্যে কী

নেপালের আকস্মিক বন্যায় কানাডার ২৪ নাগরিক নিখোঁজ