হোম > রাজধানী > ঢাকা দক্ষিণ

রক্তদাতা দিবস উপলক্ষে রাজধানীতে বর্ণাঢ্য সাইকেল র‍্যালি

স্টাফ রিপোর্টার

বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে শুক্রবার সকালে রাজধানীতে বর্ণাঢ্য সাইকেল র‍্যালি করেছে লাইফ সাইকেল বিডি। ঢাকা মহানগর উত্তর জামায়াতের আমির ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিনের নেতৃত্বে সাইকেল র‍্যালিটি জাতীয় সংসদ ভবনের দক্ষিণ পাশে মানিক মিয়া অ্যাভিনিউ থেকে শুরু হয়ে ফার্মগেট, কারওয়ান বাজার, হাতিরঝিল ও মধুবাগ এলাকা প্রদক্ষিণ করে পুনরায় মানিক মিয়া অ্যাভিনিউয়ে গিয়ে শেষ হয়। র‍্যালিতে কয়েক হাজার মানুষ অংশ নেন।

র‍্যালির আগে স্বাগত বক্তব্যে মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, জুলাইয়ের গণআকাঙ্ক্ষার প্রতিফলন এবারের বাজেটে নেই; বরং এটি পুরোনো ধারার বাজেট। তিনি বলেন, সরকার ঋণখেলাপিদের সুবিধা দেওয়ার পথ উন্মুক্ত করেছে।

তিনি অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকতে তরুণ সমাজের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে একটি সুস্থ ও বাসযোগ্য ঢাকা গড়ে তুলতে জামায়াতে ইসলামী কাজ করে যাচ্ছে বলেও দাবি করেন।

রক্তদাতাদের উদ্দেশে সিটি আমির বলেন, এক ব্যাগ রক্ত একটি মানুষের জীবন বাঁচাতে পারে। মানবতার সেবায় রক্তদাতারা অনন্য দৃষ্টান্ত স্থাপন করছে। রক্তদান শুধু মানবসেবা নয়, এটি একটি ইবাদতও।

তিনি আরো বলেন, দেশের হাসপাতালগুলোয় আধুনিক পদ্ধতিতে রক্ত সংরক্ষণের পর্যাপ্ত ব্যবস্থা নেই। এ সমস্যা সমাধানে ডিজিটাল ব্লাড ডোনার নেটওয়ার্ক গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে। তরুণদের মানবসেবা, স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ড এবং দেশ গঠনের কাজে আরো সক্রিয়ভাবে অংশ নেওয়ার আহ্বান জানান।

লাইফ সাইকেল বিডির পরিচালক তৌহিদুল ইসলাম রিয়াজের পরিচালনায় এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপদেষ্টা মাহফুজুর রহমান, ডা. ফখরুদ্দিন মানিক, ইয়াসিন আরাফাত, হেমায়েত হোসেন, লাইফ সাইকেলের সহকারী পরিচালক আব্দুল মোতালেব প্রমুখ।

এমই

রাজধানীতে প্রকাশ্যে গুলিবিদ্ধ ‘কাইল্লা পলাশ’

রাজধানীতে পৃথক স্থানে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

ট্রাভেলস ব্যবসার আড়ালে ইয়াবা পাচার, ডিএনসির জালে ‘গডফাদার’ বাবু

এমপিও ও বেতন ছাড়ের দাবিতে অনশনে অসুস্থ ইবতেদায়ি শিক্ষকরা

নাগরিক সেবার অবহেলায় চাকরিচ্যুতিসহ কঠোর ব্যবস্থা: ডিএসসিসি প্রশাসক

ধানমণ্ডি লেক বাণিজ্যিকভাবে ব্যবহার করতে দেয়া হবে না

শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে খাদ্যসামগ্রী বিতরণ

রাজধানীতে এসএসসি পরীক্ষার্থীকে ছুরিকাঘাত, গুলিবিদ্ধ সিটি কর্পোরেশন কর্মী

অনিয়মের আঁতুড়ঘর কলাতিয়া ডিগ্রি কলেজ