হোম > রাজধানী > ঢাকা দক্ষিণ

মুক্তিযোদ্ধাদের কোনো দল নেই, তারা এ দেশের: ডিএসসিসি প্রশাসক

স্টাফ রিপোর্টার

মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান না দিলে দেশ কখনো এগিয়ে যেতে পারে না বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। তিনি বলেন, 'মুক্তিযোদ্ধাদের কোনো দল নেই, তারা এ দেশের।'

শনিবার মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে নগর ভবনে আয়োজিত ‘বীর মুক্তিযোদ্ধা সংবর্ধনা-২০২৬’ অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে ঢাকার প্রায় দেড় হাজার বীর মুক্তিযোদ্ধা অংশগ্রহণ করেন।

মো. আবদুস সালাম আরও বলেন, মুক্তিযোদ্ধারা দেশের মালিকানার দাবিদার হওয়া সত্ত্বেও সবসময় জনগণের মালিকানা প্রতিষ্ঠার জন্য কাজ করেছেন। তিনি ঘোষণা দেন, ভবিষ্যতে মেয়র নির্বাচিত হলে ঢাকার অসচ্ছল মুক্তিযোদ্ধাদের সচ্ছল করার দায়িত্ব ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন গ্রহণ করবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান, এমপি। জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন এবং শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। পরে মুক্তিযুদ্ধভিত্তিক প্রামাণ্যচিত্র প্রদর্শন ও বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা স্মারক, উত্তরীয় ও ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়।

অনুষ্ঠানে মুক্তিযোদ্ধাদের পক্ষে একাত্তরের স্মৃতিচারণ করেন বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা। সংবর্ধনা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে শিক্ষার্থী ও খ্যাতিমান শিল্পীরা দেশাত্মবোধক গান ও নৃত্য পরিবেশন করেন। সকাল থেকে শুরু হওয়া অনুষ্ঠান সন্ধ্যায় শেষ হয়।

অনিয়মের আঁতুড়ঘর কলাতিয়া ডিগ্রি কলেজ

ঢামেকে চিকিৎসাধীন অবস্থায় কারাবন্দির মৃত্যু

সংকট কাটিয়ে ওঠার চেষ্টা করছে আদ্-দ্বীন হাসপাতাল

বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের অর্ধগলিত লাশ উদ্ধার

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ চলছেই

কোরবানির বর্জ্য অপসারণে জোরদার কার্যক্রম চলছে: ডিএসসিসি প্রশাসক

কোরবানি দিতে গিয়ে রাজধানীতে আহত ৮০

জুলাই শহীদ পরিবারের মাঝে জামায়াত এমপির কোরবানির পশু বিতরণ

যাত্রাবাড়ীতে ধর্ষণ মামলায় আরো একজন গ্রেপ্তার

অবৈধ চাকরিচ্যুতির প্রতিবাদে জনকণ্ঠ ভবনের সামনে অবস্থান কর্মসূচি