হোম > রাজধানী > ঢাকা দক্ষিণ

পল্টনে সিপিবির কার্যালয়ে হামলার অভিযোগ

স্টাফ রিপোর্টার

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ তুলে রাজধানীর পুরানা পল্টনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কার্যালয়ে হামলার অভিযোগ উঠেছে। সোমবার রাতে স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা এ হামলা চালিয়েছেন বলে অভিযোগ করেছেন ছাত্র ইউনিয়ন ও যুব ইউনিয়নের নেতাকর্মীরা। এ সময় কয়েকজনকে মারধর করা হয় বলেও অভিযোগ রয়েছে।

পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আলম আমার দেশকে জানান, সোমবার দুপুরে ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি দীপক শীলকে আটক করা হয়েছিল। পরে তাকে ছেড়ে দেওয়া হলে নেতাকর্মীরা গলায় ফুলের মালা পরিয়ে সিপিবির কার্যালয়ের সামনে আনন্দ মিছিল করেন। এ ঘটনাকে কেন্দ্র করে কার্যালয়ের সামনে উত্তেজনা সৃষ্টি হলে পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে।

ছাত্র ও যুব ইউনিয়নের নেতাকর্মীদের অভিযোগ, সোমবার রাতে দীপক শীলকে আটকের পর ছেড়ে দেওয়ার ঘটনায় পল্টনে আনন্দ মিছিল বের করা হয়। ওই মিছিলকে কেন্দ্র করে তাদের ওপর হামলা চালানো হয়। পরে হামলার ঘটনা সিপিবির কার্যালয় পর্যন্ত গড়ায়। একপর্যায়ে কার্যালয়ের সামনে লোকজন জড়ো হয়ে হামলা চালায়।

হামলায় যুব ইউনিয়নের দুজন আহত হয়েছেন বলে দাবি করেছেন সংগঠনটির নেতাকর্মীরা। আহত অবস্থায় তাদের পুলিশ নিয়ে গেছে বলেও অভিযোগ করেছেন তারা। তবে হামলা ও আহত হওয়ার অভিযোগ অস্বীকার করেছে পুলিশ।

সিপিবির কার্যালয় রাজধানীর পুরানা পল্টনের মুক্তি ভবনের ষষ্ঠ ও সপ্তম তলায় অবস্থিত। একই ভবনের অষ্টম তলায় ছাত্র ইউনিয়ন ও যুব ইউনিয়নের কার্যালয়।

সোমবার রাত সাড়ে ১০টার দিকে ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি মাহীর শাহরিয়ার বলেন, ‘আমাদের কার্যালয়ে হামলা করা হয়েছে। হামলাকারীরা স্থানীয় বিএনপির নেতা। সম্ভবত পল্টন থানা বিএনপি বা তাদের অন্য সহযোগী সংগঠনের লোকজনও থাকতে পারে।’

হামলার কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘তারা আমাদের আওয়ামী লীগ প্রতিপন্ন করতে চায়। এখন আমরা অফিসের ভেতরে আছি। আমার সঙ্গে কেন্দ্রীয় নেতারা আছেন।’

সিপিবির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল কাফী বলেন, ‘হামলার খবর পেয়ে এখন আমি সেখানে যাচ্ছি। একটি মব পার্টি অফিসে আসে, তারা হামলা চালায়। এখন পর্যন্ত এতটুকুই জানি।’

ঢাকায় প্লাস্টিক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের আট ইউনিট

অগ্নিনিরাপত্তা জোরদারে পুরান ঢাকার ব্যবসায়ীদের নিয়ে ডিএসসিসি প্রশাসকের মতবিনিময়

আসিফ আকবরের গাড়িতে গুলি করেছেন অটোরিকশায় আসা একজন, বলছে পুলিশ

ফুটপাতে অবৈধ দোকান বসালেই সরাসরি মামলা: ডিএসসিসি প্রশাসক

মেয়াদোত্তীর্ণ কমিটি নিয়ে প্রশ্ন, অর্থের হিসাব চান ব্যবসায়ীরা

যাত্রাবাড়ী ও রামপুরায় ডিএনসির অভিযান, ২ হাজার ১৩০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২

বনশ্রীতে পাকিস্তানি নাগরিকের ঝুলন্ত লাশ উদ্ধার

জবিতে পশু জবাই নিষিদ্ধ, প্রতিবাদে গরু ভোজের ঘোষণা শিক্ষার্থীদের

ডেঙ্গু প্রতিরোধে সরকারের কার্যকর পদক্ষেপ প্রয়োজন: বিচারপতি শাহিদুর রহমান

১০ বছর ধরে জলাবদ্ধ সড়ক, চরম দুর্ভোগ