হোম > কর্পোরেট

ফ্যাশন ও লাইফস্টাইল খাতে নতুন সম্ভাবনা, কৌশলগত অংশীদারত্বে হাল ফ্যাশন ও এনেক্স

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

দেশের ফ্যাশন, লাইফস্টাইল ও মিডিয়া খাতে সৃজনশীল উদ্যোগ সম্প্রসারণ এবং আন্তর্জাতিক মানের আয়োজনের মাধ্যমে নতুন সম্ভাবনা তৈরির লক্ষে কৌশলগত অংশীদারত্বে যুক্ত হয়েছে হাল ফ্যাশন ও বিজ্ঞাপনী সংস্থা এনেক্স কমিউনিকেশন্স লিমিটেড।

এ উপলক্ষে ২৬ অক্টোবর ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে প্রতিষ্ঠান দুটির মধ্যে অংশীদারত্ব চুক্তি স্বাক্ষরিত হয়। এই সহযোগিতার মাধ্যমে দেশজুড়ে কার্যক্রম ও কনটেন্টের পরিসর বাড়ানোর পাশাপাশি বৃহত্তর দর্শক-শ্রোতার সঙ্গে সম্পৃক্ততা তৈরি এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের ফ্যাশন ও সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরার পরিকল্পনা রয়েছে তাদের।

এই অংশীদারত্বের আওতায় ফ্যাশন ও ব্যক্তিগত সাজসজ্জার পাশাপাশি খাদ্য ও পুষ্টি, স্বাস্থ্য ও সুস্থতা, ত্বকের যত্ন, ব্যক্তিগত পরিচর্যা, গৃহসজ্জা, পোষা প্রাণী, জলবায়ু এবং গাছপালা পরিচর্যাসহ জীবনযাপনের বিভিন্ন বিষয় নিয়ে কাজ করবে প্রতিষ্ঠান দুটি। সময়ের সঙ্গে পরিবর্তিত মানুষের রুচি, আগ্রহ ও জীবনধারাকে গুরুত্ব দিয়ে তথ্যবহুল, আকর্ষণীয় ও প্রাসঙ্গিক কনটেন্ট তৈরি করাই এ উদ্যোগের অন্যতম লক্ষ্য।

চুক্তি অনুযায়ী, আন্তর্জাতিক মানের ফ্যাশন শো, বড় পরিসরের আয়োজন, রিয়েলিটি শো, বিষয়ভিত্তিক পডকাস্ট, বিশেষ অনুষ্ঠান, ডিজিটাল কনটেন্ট এবং ম্যাগাজিন প্রকাশনাসহ বিভিন্ন কার্যক্রমে যৌথভাবে কাজ করবে হাল ফ্যাশন ও এনেক্স। একই সঙ্গে সৃজনশীলতার বিকাশ এবং নতুন প্রতিভা তুলে ধরতে আন্তর্জাতিক পর্যায়ের সৃজনশীল প্রতিষ্ঠান ও পেশাজীবীদের সঙ্গে সহযোগিতার সুযোগও খতিয়ে দেখা হবে।

এ অংশীদারত্বে সামাজিক ও সাংস্কৃতিক সচেতনতা বৃদ্ধি, অর্থবহ আলোচনা উৎসাহিত করা এবং তরুণ প্রজন্মের সৃজনশীল অংশগ্রহণের সুযোগ তৈরির ওপরও বিশেষ গুরুত্ব দেওয়া হবে। এর মাধ্যমে বাংলাদেশের ফ্যাশন ও লাইফস্টাইল অঙ্গনে নতুন দৃষ্টিভঙ্গি যুক্ত করার পাশাপাশি সৃজনশীল উদ্যোগের পরিসর আরো বিস্তৃত করার প্রত্যাশা করছে প্রতিষ্ঠান দুটি।

চুক্তিতে এনেক্স কমিউনিকেশন্স লিমিটেডের পক্ষে প্রতিষ্ঠানটির পরিচালক শরীফ সাব্বির এবং হাল ফ্যাশনের পক্ষে পরামর্শক এস কে সাইফুর রহমান স্বাক্ষর করেন।

অনুষ্ঠানের শুরুতে বক্তব্য দেন প্রথম আলোর নির্বাহী সম্পাদক সাজ্জাদ শরিফ। এ সময় দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে তারা অংশীদারত্বের যৌথ লক্ষ্য, কৌশলগত পরিকল্পনা এবং ভবিষ্যতের সহযোগিতামূলক উদ্যোগ নিয়ে আলোচনা করেন।

সংশ্লিষ্টরা আশা করছেন, এ অংশীদারত্ব বাংলাদেশের ফ্যাশন ও লাইফস্টাইল খাতের বিকাশে নতুন অধ্যায়ের সূচনা করবে। সৃজনশীল যোগাযোগ, আকর্ষণীয় কনটেন্ট এবং বৃহৎ পরিসরের আয়োজনের সমন্বয়ে দেশের পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়েও দর্শক-শ্রোতার সঙ্গে আরো নিবিড় সংযোগ তৈরিতে কাজ করবে প্রতিষ্ঠান দুটি।

এআরবি

চেইন অব কমান্ড মেনে দায়িত্ব পালনের আহ্বান ফায়ার সার্ভিস মহাপরিচালকের

পরিবেশ সুরক্ষায় সবুজ অর্থায়ন ও প্রযুক্তির ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্বারোপ পরিবেশ প্রতিমন্ত্রীর

মানারাত ইউনিভার্সিটিতে কাশ্মীর ও দক্ষিণ এশিয়ার শান্তি নিয়ে একাডেমিক টক অনুষ্ঠিত

গুলশান ইয়ুথ ক্লাব লিমিটেডের ‘উল্লাস’ ২০২৬

বগুড়াকে আধুনিক ও সমৃদ্ধ অঞ্চল গড়তে সরকারের মেগা পরিকল্পনা

রাস্তা ও ফুটপাতে অবৈধ দোকান বসালেই মামলা, মালামাল ক্রোক

কুর্মিটোলা গলফ কোর্সে ‘৯ম ড্যাফোডিল ক্যাপ্টেন কাপ গলফ টুর্নামেন্ট ২০২৬’ উদ্বোধন

কমলাপুরে ইসলামী ব্যাংক হাসপাতালের নতুন ভবন উদ্বোধন

আগামীকাল জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী

সুপ্রিম কোর্টে অগ্নিনিরাপত্তা মহড়া করেছে ফায়ার সার্ভিস