হোম > করপোরেট

খালেদা জিয়ার ইন্তেকালে গাকৃবি ভিসির শোক

আতিকুর রহমান নগরী

বাংলাদেশের তিন বারের সাবেক সফল প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ৩০ ডিসেম্বর, মঙ্গলবার সকাল ৬টায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মহান আল্লাহপাক তাঁকে জান্নাতের সর্বোচ্চ মাকাম হিসেবে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। আপসহীন নেত্রীর মৃত্যুতে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান গভীর শোক প্রকাশ করেছেন।

এক শোকবার্তায় ভাইস-চ্যান্সেলর মরহুমার বিদেহ আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। শোকবার্তায় ভাইস-চ্যান্সেলর বলেন, ‘আজ আমরা এমন সংবাদে স্তব্ধ ও ব্যথিত হয়ে পড়েছি, যা দেশের গণমানুষের হৃদয়ে শূন্যতার সৃষ্টি করেছে। বেগম খালেদা জিয়া শুধু একজন রাজনীতিবিদ ছিলেন না, তিনি ছিলেন গণতন্ত্রের অগ্রসৈনিক, দেশপ্রেমিক ও সময়ের একজন অদম্য নেত্রী। তাঁর নিরন্তর সংগ্রাম, ত্যাগ, নেতৃত্ব ও সাহসিকতা বাংলাদেশের রাজনীতির ইতিহাসে অম্লান ছাপ রেখেছে।’

ভাইস-চ্যান্সেলর আরো বলেন, ‘বেগম খালেদা জিয়ার জীবন ছিল আদর্শ, অনুপ্রেরণা ও নৈতিকতার মূর্ত প্রতীক। তাঁর আদর্শ ও ত্যাগশীল নেতৃত্ব দেশের গণমানুষের হৃদয়ে শ্রদ্ধার সাথে চিরস্মরণীয় হয়ে থাকবে।’

শোকবার্তা প্রেরণ শেষে মরহুমার আত্মার চির শান্তি কামনায় ভাইস-চ্যান্সেলর এর নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে বিশেষ দোয়ার আয়োজন করা হয়।

চটের বস্তা বিছিয়ে শুরু, মহাপরিচালকের উদ্যোগে এবার নির্মিত হচ্ছে ‘সঞ্জীবন পাঠশালা’

মহাখালীর সাততলা বস্তি ও চকবাজারে ফায়ার সার্ভিসের অগ্নিনিরাপত্তা সচেতনতামূলক মহড়া

আন্তর্জাতিক অঙ্গনে কাজ করার সুযোগ চায় মাস্তুল ফাউন্ডেশন

ভর্তি ফি গ্রহণে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে রূপালী ব্যাংকের চুক্তি সম্পন্ন

হাঙ্গেরিতে ড্যাফোডিল ইউনিভার্সিটির যৌথ আয়োজনে শুরু হলো এইউএপি সম্মেলন

ডেঙ্গু নিয়ন্ত্রণে সিটি কর্পোরেশন ও নাগরিকদের সমান দায়িত্ব পালনের আহ্বান

বুয়েটের ১৫০ বছর পূর্তি ও ১৪তম মহাপুনর্মিলনী ৬ জানুয়ারি শুরু

ডেইরি খাতে উৎপাদন বাড়ানোর পাশাপাশি কার্বন নিঃসরণ কমাতে হবে: প্রতিমন্ত্রী

জাতীয় বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লাইড আইসিটির কোর ট্রেইনারদের আবাসিক প্রশিক্ষণ শুরু

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রূপালী ব্যাংকে দোয়া মাহফিল