হোম > কর্পোরেট

রূপালী ব্যাংক ও ইবনে সিনা ট্রাস্টের মধ্যে চুক্তি স্বাক্ষর

আমার দেশ অনলাইন

রাষ্ট্রায়ত্ব রূপালী ব্যাংক পিএলসি এবং ইবনে সিনা ট্রাস্ট-এর মধ্যে বৃহস্পতিবার (১৪ মে) একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে ।

এ চুক্তির আওতায় রূপালী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী ও তাদের পরিবারের সদস্যরা ইবনে সিনার সকল শাখায় বিভিন্ন স্বাস্থ্যসেবায় ৩০% থেকে ৩৫% পর্যন্ত ডিসকাউন্টসহ বিশেষ সুবিধা উপভোগ করতে পারবেন ।

ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক তাহমিনা আখতারের উপস্থিতিতে ব্যাংকের প্রধান কার্যালয়ের বিজনেস ডেভেলপমেন্ট বিভাগের ডিজিএম মো. আবদুল মান্নান মিয়া এবং ইবনে সিনা ডি-ল্যাব অ্যান্ড কনসালটেশন সেন্টার, দয়াগঞ্জ শাখার ইনচার্জ ও ডিজিএম এ্যাডমিন সৈয়দ ইকবাল হোসেন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যাংকের প্রধান কার্যালয়ের মহাব্যবস্থাপক মোহাম্মদ শাহজাহান চৌধুরী, মো. ইসমাইল হোসেন শেখ এবং এম.এম জি তোফায়েল। এছাড়াও উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এই চুক্তির মাধ্যমে রূপালী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের জন্য উন্নত ও সাশ্রয়ী স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে বলে অনুষ্ঠানে জানানো হয়।

চট্টগ্রাম অঞ্চলে ডাচ্-বাংলা ব্যাংকের স্ট্র্যাটেজিক কনক্লেভ অনুষ্ঠিত

স্ত্রীসহ ফারইস্ট লাইফের সাবেক চেয়ারম্যানের সম্পদ ক্রোক

চতুর্থ শিল্পবিপ্লবের পথে ওয়ালটনের মতো প্রযুক্তিনির্ভর শিল্পের বিকাশ ঘটাতে হবে: সমাজকল্যাণ মন্ত্রী

শিক্ষার্থীদের শুধু ক্যারিয়ার নয়, ভালো মানুষ হিসেবেও গড়ে তুলতে চায় মানারাত বিশ্ববিদ্যালয়

ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে নবীন বরণ ও ‘নজরুল বর্ষ’ উদযাপন

মাসজুড়ে স্বপ্নের বিশেষ অফার

বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির নতুন উপাচার্য হলেন নিয়ামত এলাহী

জ্ঞানের ইসলামীকরণে চিন্তা, নৈতিকতা ও আচরণে পরিবর্তন জরুরি

প্রধানমন্ত্রীর নির্দেশনায় ঠাকুরগাঁওয়ে আখ রোপন

রূপায়ণ গ্রুপের চেয়ারম্যানের মা ফরিদা বেগমের দাফন সম্পন্ন