হোম > করপোরেট

সার্ভার সচল করা হবে ১ ফেব্রুয়ারির মধ্যে: রাজউক চেয়ারম্যান

গাজী শাহনেওয়াজ ও সাইদুর রহমান রুমী

১ ফেব্রুয়ারির মধ্যে রাজউকের সার্ভার সচল করা হবে এমন আশ্বাস দিয়েছেন রাজউকের চেয়ারম্যান প্রকৌশলী মো. রিয়াজুল ইসলাম।

রাজধানীর উন্নয়ন পরিকল্পনা, আবাসন খাতের সার্বিক অগ্রগতি এবং নাগরিক সেবা আরও সহজীকরণ নিয়ে রাজউকের চেয়ারম্যান প্রকৌশলী মো. রিয়াজুল ইসলাম এর সাথে সাক্ষাৎ করেন রিয়েল এস্টেট এ্যান্ড হাউজিং এসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) এর নেতৃবৃন্দ। দুপুরে রিহ্যাব নেতৃবৃন্দের সাথে সাক্ষাত কালে তিনি এ আশ্বাস দেন।

সাক্ষাতে রিহ্যাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট লিয়াকত আলী ভূইয়া, ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার আব্দুল লতিফসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

রিহ্যাব নেতৃবৃন্দ নতুন ড্যাপের নকশা অনুমোদন দ্রুত করার আহ্বান জানান। বৈঠকে রাজউকের চেয়ারম্যান নামজারি, ইজমেন্ট দলিল প্রক্রিয়া সহজ করা এবং গ্রাহক হয়রানি কমানোর বিষয়ে আশ্বাস দেন। তিনি বলেন, সেবাপ্রার্থীদের ভোগান্তি কমাতে ডিজিটাল সেবা আরও গতিশীল করা হবে এবং স্বচ্ছতা নিশ্চিত করা হবে।

এখানে উল্লেখ্য যে, নতুন বিধিমালার এবং সংশোধিত ড্যাপ প্রজ্ঞাপন জারির পর সফঠ ওয়্যার এর আপডেট এর কাজ চলছে। নতুন বিধি মোতাবেক সফটওয়্যার ঢেলে সাজাতে হচ্ছে। আপডেট কাজ শেষ হলে নকশা অনুমোদন শুরু হবে এবং সেটা ১ ফেব্রুয়ারি আগেই হবে এমন কথা বলেন রাজউক চেয়ারম্যান।

চটের বস্তা বিছিয়ে শুরু, মহাপরিচালকের উদ্যোগে এবার নির্মিত হচ্ছে ‘সঞ্জীবন পাঠশালা’

মহাখালীর সাততলা বস্তি ও চকবাজারে ফায়ার সার্ভিসের অগ্নিনিরাপত্তা সচেতনতামূলক মহড়া

আন্তর্জাতিক অঙ্গনে কাজ করার সুযোগ চায় মাস্তুল ফাউন্ডেশন

ভর্তি ফি গ্রহণে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে রূপালী ব্যাংকের চুক্তি সম্পন্ন

হাঙ্গেরিতে ড্যাফোডিল ইউনিভার্সিটির যৌথ আয়োজনে শুরু হলো এইউএপি সম্মেলন

ডেঙ্গু নিয়ন্ত্রণে সিটি কর্পোরেশন ও নাগরিকদের সমান দায়িত্ব পালনের আহ্বান

বুয়েটের ১৫০ বছর পূর্তি ও ১৪তম মহাপুনর্মিলনী ৬ জানুয়ারি শুরু

ডেইরি খাতে উৎপাদন বাড়ানোর পাশাপাশি কার্বন নিঃসরণ কমাতে হবে: প্রতিমন্ত্রী

জাতীয় বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লাইড আইসিটির কোর ট্রেইনারদের আবাসিক প্রশিক্ষণ শুরু

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রূপালী ব্যাংকে দোয়া মাহফিল