হোম > কর্পোরেট

জাপানে উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ নিয়ে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে সেমিনার

আমার দেশ অনলাইন

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ইংরেজি বিভাগ এবং জাপানি’স ইউনিভার্সিটিজ অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইন বাংলাদেশ (JUAAB)-এর যৌথ উদ্যোগে “Unlock Your Global Future: Research & Study in Japan” শিরোনামে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

জাপানে উচ্চশিক্ষা, গবেষণা ও ক্যারিয়ার গড়ার সুযোগ সম্পর্কে শিক্ষার্থী, শিক্ষক ও গবেষকদের অবহিত করতে রবিবার (১৬ আগস্ট) ইউনিভার্সিটির মঞ্জুর এলাহী অডিটোরিয়ামে এ সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান অতিথি ছিলেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারপার্সন, অধ্যাপক ড. মোহাম্মদ ফরাসউদ্দিন। বিশেষ অতিথি ছিলেন, JUAAB-এর প্রেসিডেন্ট ড. এ টি এম জাফরুল আজম। সম্মানিত অতিথি ছিলেন অধ্যাপক ড. শেখ মোহাম্মদ ফজলে আকবর এবং অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির উপাচার্য, অধ্যাপক ড. শামস রহমান।

বাংলাদেশি শিক্ষার্থী, গবেষক ও শিক্ষাবিদদের সঙ্গে জাপানের উচ্চশিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠানগুলোর মধ্যে একাডেমিক সংযোগ এগিয়ে নেয়ার লক্ষ্যে এ সেমিনারের আয়োজন করা হয়। এতে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির বিপুলসংখ্যক শিক্ষার্থী, শিক্ষক ও গবেষক অংশগ্রহণ করেন।

সেমিনারের কারিগরি পর্বে জাপান থেকে আগত বিশিষ্ট শিক্ষাবিদ ও শিক্ষা-সংশ্লিষ্ট ব্যক্তিরা বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ ও বাস্তবভিত্তিক দিকনির্দেশনা দেন। বক্তাদের মধ্যে ছিলেন প্রিফেকচারাল ইউনিভার্সিটি অব হিরোশিমার ডিন অধ্যাপক শিনজিরো ওগিতা, ওকায়ামা ইউনিভার্সিটি অব সায়েন্সের পরিচালক অধ্যাপক হিরোকি হামাদাসহ জাপানের ৬ জন বিশিষ্ট শিক্ষাবিদ।

বক্তারা জাপানে বর্তমান গবেষণার ধারা, ইংরেজি মাধ্যমে পরিচালিত বিভিন্ন একাডেমিক প্রোগ্রাম, জাপানি ভাষা শেখার প্রস্তুতি, উপযুক্ত বিশ্ববিদ্যালয়ের সুপারভাইজার খুঁজে বের করা ও তাদের সঙ্গে যোগাযোগের কৌশলসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেন। পাশাপাশি মাস্টার্স ও পিএইচডি পর্যায়ে ভর্তির প্রস্তুতি, গবেষণা প্রস্তাবনা প্রণয়ন এবং জাপানের একাডেমিক ও করপোরেট ক্ষেত্রে সম্ভাব্য ক্যারিয়ার সম্পর্কেও তারা ধারনা দেন। শেষে অনুষ্ঠিত প্রশ্নোত্তর পর্বে শিক্ষার্থী ও শিক্ষকরা জাপান থেকে আগত শিক্ষাবিদ ও বিশেষজ্ঞদের সঙ্গে সরাসরি মতবিনিময়ের সুযোগ পান।

জনতা ব্যাংকের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

ব্যাংকাস্যুরেন্স সম্মেলনে পূবালী ব্যাংকের ৪২ কর্মকর্তাকে সম্মাননা

স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক হলেন জাবেদুল আলম

এনএসইউ কমিউনিটির জন্য ২৪ ঘণ্টা বিনামূল্যে মানসিক স্বাস্থ্যসেবা

গুলশান ইয়ুথ ক্লাবের ‘উল্লাস ২০২৬’ স্পোর্টসফেস্ট শুরু ৩০ অক্টোবর

ত্বকের যত্নে সিরামের ছোঁয়া, লিলির নতুন ‘সিরাম গ্লো সোপ’

বুয়েটে জুলাই গণঅভ্যুত্থান স্মরণ অনুষ্ঠান

"স্মার্ট একাউন্ট স্মার্ট ব্যাংকিং" শিরোনামে ন্যাশনাল ব্যাংকের CASA ক্যাম্পেইন উদ্বোধন

পরমাণু শক্তি কমিশনের সক্ষমতা বাড়ানোর তাগিদ

খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে রিহ্যাবের দোয়া মাহফিল