হোম > কর্পোরেট

বিএমইউ বহির্বিভাগে অনলাইন টিকেটে এক লাখ রোগীর চিকিৎসা

আমার দেশ ডেস্ক

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ)-এর বহির্বিভাগে ভিড় এড়াতে রোগীদের অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে টিকেট প্রিন্ট করে আনার জন্য অনুরোধ জানানো হয়েছে। ৩১ মার্চ পর্যন্ত অনলাইন টিকেটের মাধ্যমে প্রায় এক লাখ রোগী চিকিৎসাসেবা গ্রহণ করেছেন। গতকাল মঙ্গলবার বিএমইউর বহির্বিভাগ ১ ও বহির্বিভাগ ২ এ রোগীরা এই সেবা নেন।

বর্তমানে প্রতিদিন প্রায় দেড় থেকে দুই হাজার রোগী বিএমইউর ওয়েবসাইট থেকে অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ডিজিটাল পেমেন্টের মাধ্যমে টিকেট সংগ্রহ করছেন। ফলে লাইনে দাঁড়িয়ে দীর্ঘ সময় অপেক্ষা করে টিকেট কেনার প্রয়োজন হচ্ছে না এবং এই পদ্ধতি ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছে।

বিএমইউর প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ এবং পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল ইরতেকা রহমান রোগীদের অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পর টিকেট প্রিন্ট করে সঙ্গে আনার আহ্বান জানিয়েছেন। প্রিন্ট করা টিকেট নিয়ে নির্ধারিত সময়ে নির্ধারিত কক্ষে সরাসরি চিকিৎসকের পরামর্শ নেওয়া যাবে। এতে রোগীদের সময় সাশ্রয় হবে এবং বহির্বিভাগে টিকেট ও চিকিৎসাসেবা গ্রহণের জন্য দীর্ঘ লাইনে দাঁড়ানোর দুর্ভোগ কমবে।-প্রেস বিজ্ঞপ্তি

নিহত আনসার কর্মকর্তার পরিবারের পাশে বাহিনীর ডিজি

কসমেটিকস মেলায় রিমার্কের পণ্যের ভূয়সী প্রশংসা করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

শিক্ষার্থীদের নিরাপদ ও স্বস্তিকর যাত্রায় ইউআইইউতে চালু হলো ১৮ এসি বাস

শুরু হলো চার দিনব্যাপী আন্তর্জাতিক টেক্সটাইল প্রদর্শনী

কমনওয়েলথ বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ডসে চার পুরস্কার পেল ইলেক্ট্রোমার্ট

ভালো কাজের মূল্যায়ন করার আহ্বান ফায়ার সার্ভিস মহাপরিচালকের

স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের নতুন সিইও এনামুল হক

গবেষণা-উদ্ভাবনে ডুয়েটকে দেশের শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয় করার অঙ্গীকার উপাচার্যের

দাম বাড়ার মৌসুমে স্বস্তির খবর নিয়ে স্বপ্নের সেপ্টেম্বরজুড়ে বিশেষ অফার

নগদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন জামাল ভূঁইয়া