হোম > কর্পোরেট

চেইন অব কমান্ড মেনে দায়িত্ব পালনের আহ্বান ফায়ার সার্ভিস মহাপরিচালকের

আমার দেশ অনলাইন

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সব কর্মকর্তা-কর্মচারীকে সততা, নিষ্ঠা ও আনুগত্যের সঙ্গে শৃঙ্খলা বজায় রেখে সেবার গুণগত মান সমুন্নত রাখার আহ্বান জানিয়েছেন অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুল আফরীন জুনাইদ, এসইউপি। রোববার সকাল সাড়ে ৯টায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরে সব পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে আয়োজিত ‘মহাপরিচালকের দরবার’ অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

সকাল সাড়ে ৯টায় দরবার অনুষ্ঠানে মহাপরিচালক উপস্থিত হলে তাকে সশ্রদ্ধ অভিবাদন জানিয়ে দরবার হস্তান্তর করেন পরিচালক (প্রশিক্ষণ, পরিকল্পনা ও উন্নয়ন) লেফটেন্যান্ট কর্নেল এম এ আজাদ আনোয়ার, পিএসসি। এরপর কুরআন থেকে তেলাওয়াত করেন ধর্মীয় শিক্ষক মুহাদ্দিস কাজী শরীফ উল্লাহ।

পরে মহাপরিচালক তার দরবার গ্রহণ শুরু করেন। বক্তব্যের শুরুতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরকে একটি স্বনামধন্য প্রতিষ্ঠানে পরিণত করার ক্ষেত্রে অবদান রাখা সাবেক সব মহাপরিচালক ও কর্মকর্তার পাশাপাশি অপারেশনাল কাজে আত্মদানকারী সদস্যদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন তিনি। একই সঙ্গে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মতো সেবাধর্মী প্রতিষ্ঠানের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালনের সুযোগ পাওয়ায় মহান আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করেন।

নিজের কর্মজীবন থেকে অর্জিত জ্ঞান, অভিজ্ঞতা ও প্রশিক্ষণ ফায়ার সার্ভিসের উন্নয়নে কাজে লাগানোর আশাবাদ ব্যক্ত করেন মহাপরিচালক। দরবারে তিনি অধিদপ্তরের অপারেশনাল কার্যক্রম ও সার্বিক মানোন্নয়নে নিজের পরিকল্পনার কথা তুলে ধরেন। এ সময় সব কর্মকর্তা-কর্মচারীকে সততা, নিষ্ঠা ও আনুগত্যের সঙ্গে শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান জানান।

মহাপরিচালক বলেন, ‘বাহিনীকে সুশৃঙ্খল রাখতে চেইন অব কমান্ড মেনে চলতে হবে। প্রতিটি সদস্যের তার ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে।’

তিনি অপারেশনাল কার্যক্রমে ফায়ারফাইটারদের আন্তরিকতার প্রশংসা করেন। একই সঙ্গে পেশাদারত্ব বজায় রেখে অপারেশনাল কাজে নিয়োজিত থাকার ধারাবাহিকতা অব্যাহত রাখার জন্য তাঁদের প্রতি আহ্বান জানান।

দরবারে সরাসরি উপস্থিত এবং অনলাইনে যুক্ত কর্মকর্তা-কর্মচারীদের বিভিন্ন মতামত ধৈর্যসহকারে শোনেন মহাপরিচালক। তাদের বিভিন্ন প্রশ্নের জবাব দেওয়ার পাশাপাশি যৌক্তিক আবেদনগুলো অগ্রাধিকার ভিত্তিতে নিষ্পত্তির আশাবাদ ব্যক্ত করেন তিনি।

অনুষ্ঠানে অধিদপ্তরের পরিচালকগণ, প্রকল্প পরিচালক, ওয়েলফেয়ার ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালকসহ ঢাকায় কর্মরত সব স্তরের কর্মকর্তা-কর্মচারী সরাসরি উপস্থিত ছিলেন। এ ছাড়া বিভিন্ন বিভাগের বিভাগীয় উপপরিচালক ও জেলা কর্মকর্তারা নিজ নিজ কর্মস্থল থেকে অনলাইনে অনুষ্ঠানে যুক্ত হন।

পরিবেশ সুরক্ষায় সবুজ অর্থায়ন ও প্রযুক্তির ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্বারোপ পরিবেশ প্রতিমন্ত্রীর

মানারাত ইউনিভার্সিটিতে কাশ্মীর ও দক্ষিণ এশিয়ার শান্তি নিয়ে একাডেমিক টক অনুষ্ঠিত

গুলশান ইয়ুথ ক্লাব লিমিটেডের ‘উল্লাস’ ২০২৬

বগুড়াকে আধুনিক ও সমৃদ্ধ অঞ্চল গড়তে সরকারের মেগা পরিকল্পনা

রাস্তা ও ফুটপাতে অবৈধ দোকান বসালেই মামলা, মালামাল ক্রোক

কুর্মিটোলা গলফ কোর্সে ‘৯ম ড্যাফোডিল ক্যাপ্টেন কাপ গলফ টুর্নামেন্ট ২০২৬’ উদ্বোধন

কমলাপুরে ইসলামী ব্যাংক হাসপাতালের নতুন ভবন উদ্বোধন

আগামীকাল জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী

সুপ্রিম কোর্টে অগ্নিনিরাপত্তা মহড়া করেছে ফায়ার সার্ভিস

দুর্গাপূজায় ৬৮০ পরিচ্ছন্নতাকর্মী পরিবারকে প্রধানমন্ত্রীর উপহার