হোম > কর্পোরেট

প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কারখানা পরিদর্শন করলেন শিল্পমন্ত্রী

আমার দেশ অনলাইন

শিল্প ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির সোমবার দুপুরে দেশের গ্রীন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড প্রাপ্ত গাড়ি সংযোজনকারী প্রতিষ্ঠান 'প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেড' (পিআইএল)-এর সীতাকুণ্ডস্থ কারখানা পরিদর্শন করেছেন।

কারখানা প্রাঙ্গণে মন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা জানান বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশন (বিএসইসি)-এর চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) মু. আনোয়ারুল আলম, মো ফিরোজ উদ্দিন, অতিরিক্ত সচিব (জাহাজ পুন:প্রক্রিয়া,বিরা,বেখা ও বিআইএম) শিল্প মন্ত্রণালয় এবং প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আবু সাঈম। এ সময় প্রতিষ্ঠানের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে বিএসইসি চেয়ারম্যান শিল্পমন্ত্রীকে কারখানার প্রধান উৎপাদন লাইনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগ সরেজমিনে ঘুরিয়ে দেখান এবং প্রগতির সার্বিক উৎপাদন কার্যক্রম সম্পর্কে অবহিত করেন।

শিল্পের আধুনিকায়নের ওপর গুরুত্বারোপ করে বিএসইসি চেয়ারম্যান দেশের অটোমোবাইল খাতের বর্তমান বাজার পরিস্থিতি তুলে ধরেন। একই সাথে, সময়ের চাহিদার সাথে সংগতি রেখে প্রগতির কারখানাকে আধুনিকায়ন করা এবং পরিবেশবান্ধব বৈদ্যুতিক গাড়ি ( EV) সংযোজন প্রকল্প চালুর প্রয়োজনীয়তা ও ভবিষ্যৎ পরিকল্পনার কথা মাননীয় মন্ত্রীর নিকট বিস্তারিতভাবে উপস্থাপন করেন।

কারখানার উৎপাদন সক্ষমতা ও ভবিষ্যৎ পরিকল্পনা পর্যবেক্ষণ করে শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, "দেশের অটোমোবাইল শিল্পের পথিকৃৎ হিসেবে প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেডের গৌরবময় ইতিহাস রয়েছে।" প্রগতিকে একটি যুগোপযোগী ও আধুনিক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে এবং ইভি গাড়ি সংযোজনের মতো পরিবেশবান্ধব আধুনিক প্রযুক্তি চালুর ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে নীতিগত ও প্রশাসনিকসহ সার্বিক সর্বোচ্চ সহযোগিতা প্রদানের দৃঢ় আশ্বাস দেন।

পরিদর্শন শেষে মন্ত্রী কারখানার কর্মকর্তা ও শ্রমিকদের সাথে এক সংক্ষিপ্ত মতবিনিময় সভায় মিলিত হন এবং প্রতিষ্ঠানের অগ্রযাত্রায় সবাইকে আরও নিষ্ঠার সাথে কাজ করার আহ্বান জানান।

এএস

রাজধানীতে ৫ হাজার পিস ইয়াবাসহ এএসআই গ্রেপ্তার

রূপালী ব্যাংকের সিনিয়র ম্যানেজমেন্ট টিমের ৩২তম সভা

ইস্টার্ন ব্যাংকের বন্ডে ৫০ কোটি টাকা বিনিয়োগ করল মেটলাইফ

আর্থিক সচেতনতায় সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির ছাত্রীদের পাশে প্রাইম ব্যাংক

মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ‘ফার্মা কার্নিভাল ২.০’ অনুষ্ঠিত

গাকৃবির ‘কার্বডিট’ বাংলাদেশে চ্যাম্পিয়ন, এশিয়া-প্যাসিফিকের সেরা পাঁচে

এসবিএসি ব্যাংকে ঝুঁকিভিত্তিক সুপারভিশন শীর্ষক কর্মশালা

মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় গাকৃবি শিক্ষক সমিতির অভিনন্দন

ইসলামী ব্যাংকের বাংলা কিউআর ক্যাম্পেইন উদ্বোধন

উচ্চশিক্ষার মানোন্নয়নে মানারাত ইউনিভার্সিটিতে কর্মশালা