হোম > কর্পোরেট

বাংলাদেশের মেসি খ্যাত ফুটবলার সোহান এখন বিকেএসপিতে

আতিকুর রহমান নগরী

আজ বাংলাদেশের মেসি খ্যাত ফুটবলার চাঁদপুরের সোহানের বিকেএসপিতে আগমন উপলক্ষ্যে সবার মধ্যে এক ব্যাপক উৎসাহ পরিলক্ষিত হয়। সোহান ও সোহানের বাবার সাথে সৌজন্য সাক্ষাত করেন এবং পরিবারের খোঁজ-খবর নেন বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মুনীরুল ইসলাম। এরপর সোহানকে নিয়ে মাঠে তার ফুটবল নৈপুণ্য উপভোগ করেন মহাপরিচালক এবং সোহানের সাথে বল নিয়ন্ত্রনের খেলায় মেতে উঠেন।

মহাপরিচালক সোহানকে পরীক্ষামূলক বিকেএসপিতে প্রশিক্ষণের ব্যবস্থার কথা বলেন, এবং ভবিষ্যতে বিকেএসপির নিয়মিত প্রশিক্ষণে অন্তর্ভুক্তির বিষয়ে পরে সিদ্ধান্ত নেবেন বলে জানান । তিনি সোহানকে আগামীদিনের মেসি তৈরিতে বিকেএসপির সর্বাত্মক সহযোগিতার কথা বলেন। সোহানের বয়স কম হওয়ায় তার আবাসন বিকেএসপি প্রমিলা হোস্টেলে ব্যবস্থা করা হয়েছে এবং ফুটবল বিভাগের একজন কোচ আছিয়া খাতুনের তত্ত্বাবধানে সোহান প্রশিক্ষণ গ্রহণ করবে বলে তিনি জানান।

সোহানের বাবা মো. সোহেল সোহানের স্বপ্নপূরণে বিকেএসপিতে আসতে পেরে মহাপরিচালকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সেই সাথে তিনি বিকেএসপিতে আসার সুযোগ করে দেয়ায় চাঁদপুরের উপজেলা নির্বাহী অফিসারকেও ধন্যবাদ জানান।

নিহত আনসার কর্মকর্তার পরিবারের পাশে বাহিনীর ডিজি

কসমেটিকস মেলায় রিমার্কের পণ্যের ভূয়সী প্রশংসা করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

শিক্ষার্থীদের নিরাপদ ও স্বস্তিকর যাত্রায় ইউআইইউতে চালু হলো ১৮ এসি বাস

শুরু হলো চার দিনব্যাপী আন্তর্জাতিক টেক্সটাইল প্রদর্শনী

কমনওয়েলথ বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ডসে চার পুরস্কার পেল ইলেক্ট্রোমার্ট

ভালো কাজের মূল্যায়ন করার আহ্বান ফায়ার সার্ভিস মহাপরিচালকের

স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের নতুন সিইও এনামুল হক

গবেষণা-উদ্ভাবনে ডুয়েটকে দেশের শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয় করার অঙ্গীকার উপাচার্যের

দাম বাড়ার মৌসুমে স্বস্তির খবর নিয়ে স্বপ্নের সেপ্টেম্বরজুড়ে বিশেষ অফার

নগদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন জামাল ভূঁইয়া