হোম > কর্পোরেট

কক্সবাজারে বন্যাদুর্গত পরিবারের মাঝে হামদর্দের ত্রাণ বিতরণ

আমার দেশ অনলাইন

বন্যায় ক্ষতিগ্রস্ত কক্সবাজারের পেকুয়া ও চকরিয়া উপজেলার দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াক্ফ) বাংলাদেশ। প্রতিষ্ঠানটির সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির আওতায় বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী, বিনামূল্যে চিকিৎসাপত্র ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১৪ জুলাই ২০২৬) পেকুয়া উপজেলার উজানটিয়া ফোরকানের দোকান, সোনালী বাজার, সিকদার পাড়া এবং চকরিয়া উপজেলার চিরিংগা ইউনিয়নে এসব সহায়তা দেওয়া হয়।

ত্রাণসামগ্রী ও ওষুধ পেয়ে স্থানীয় বন্যাদুর্গত পরিবারগুলো হামদর্দের এ মানবিক উদ্যোগের প্রশংসা করেন। দুর্যোগের সময়ে পাশে দাঁড়ানোর জন্য তারা প্রতিষ্ঠানের প্রতি কৃতজ্ঞতা জানান।

ত্রাণ বিতরণকালে হামদর্দের কর্মকর্তারা বলেন, মানবকল্যাণই প্রতিষ্ঠানের মূল দর্শন। দেশের যেকোনো সংকটে মানুষের পাশে থেকে দুর্ভোগ লাঘবে কাজ করাই হামদর্দের অঙ্গীকার।

তারা জানান, হামদর্দের ব্যবস্থাপনা পরিচালক ও চীফ মোতাওয়াল্লী ড. হাকিম মো. ইউসুফ হারুন ভূঁইয়ার সেবার আদর্শকে সামনে রেখে প্রায় ২ হাজার বন্যাদুর্গত পরিবারের জন্য এ সহায়তা কার্যক্রম নেওয়া হয়েছে। শুধু দুর্যোগকালীন সময়েই নয়, বছরজুড়েই বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে প্রতিষ্ঠানটি।

হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াক্ফ) বাংলাদেশের এডিশনাল ম্যানেজিং ডিরেক্টর ও হেড অব মার্কেটিং অধ্যাপক কামরুন নাহার হারুনের সার্বিক তত্ত্বাবধানে এ কর্মসূচি পরিচালিত হয়। এ সময় প্রতিষ্ঠানের কর্মকর্তাদের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি, সমাজের বিশিষ্ট ব্যক্তি ও স্বেচ্ছাসেবীরা উপস্থিত ছিলেন।

হামদর্দ কর্তৃপক্ষ জানায়, স্বাস্থ্যসেবা, শিক্ষা, মানবিক সহায়তা ও সমাজকল্যাণমূলক কার্যক্রমের মাধ্যমে ভবিষ্যতেও মানুষের পাশে থাকার কার্যক্রম অব্যাহত থাকবে।

টাঙ্গাইলে সোনালী ব্যাংকের ব্যবসায়িক পর্যালোচনা সভা অনুষ্ঠিত

গভীর সমুদ্রে ভাসতে থাকা মাছ ধরার ট্রলারসহ ১৯ জেলে উদ্ধার

বেপজায় নতুন বিনিয়োগ ও কর্মসংস্থানে রেকর্ড

গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ে অগ্নিনির্বাপণ মহড়া

জাবের অ্যান্ড জুবায়েরের ১৮তম ফ্যাব্রিক উইক

আর্থিক অন্তর্ভুক্তি ও গ্রাহকসেবায় সেরা কর্মীদের স্বীকৃতি দিল মেটলাইফ

২.৯৭ বিলিয়ন ডলার রেমিট্যান্স এনে শীর্ষ তিনে ব্র্যাক ব্যাংক

ড্যাফোডিলে পর্যটন খাতের শীর্ষ অংশীজনদের গোলটেবিল বৈঠক

বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

তরুণ উদ্যোক্তারাই আগামী দিনের বাংলাদেশ গড়বে