হোম > কর্পোরেট

রূপালী ব্যাংকের কুমিল্লা বিভাগীয় ব্যবসায়িক পর্যালোচনা সভা

আমার দেশ অনলাইন

রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসি’র কুমিল্লা বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে এর আওতাধীন শাখাসমূহের ব্যবসায়িক পর্যালোচনা সভা ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিভাগীয় কার্যালয়ের কনফারেন্স রূমে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওয়াহিদুল ইসলাম। তিনি ২০২৫ সালের ব্যত্যয়সমূহ চিহ্নিত করে দ্রুত সেগুলো উত্তরণের মাধ্যমে সার্বিক লক্ষ্যমাত্রা অর্জন ত্বরান্বিত করার পরামর্শ দেন। বিশেষ করে ‘ঋণ বিতরণ বর্ষ ২০২৬’ কর্মসূচি সফল করা এবং শ্রেণিকৃত ঋণ আদায় কার্যক্রম আরও গতিশীল করার উপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমিল্লা বিভাগের বিভাগীয় প্রধান ও মহাব্যবস্থাপক মোহাম্মদ আমীর হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান কার্যালয়ের আদায় বিভাগের উপ-মহাব্যবস্থাপক মো. মাহমুদুল ইসলাম।

এছাড়াও উপ-মহাব্যবস্থাপক মো. কুদ্দুস মিয়া ও মো. ইলিয়াস হোসেন, বিভাগাধীন ৫টি জোনাল অফিসের জোনাল ম্যানেজার মো. সফিকুল ইসলাম, কাজী মহিবুর রহমান, মোহাম্মদ গোলাম মাওলা, বিজন বৈমিক ও হেলাল উদ্দিন মাহমুদ, সহকারী মহাব্যবস্থাপক এবং কর্পোরেট ও শাখাসমূহের নির্বাহী, শাখা প্রধান ও শাখা ব্যবস্থাপকগণ সভায় উপস্থিত ছিলেন।

সভায় আমানত সংগ্রহ, ঋণ বিতরণ, শ্রেণিকৃত ঋণ হ্রাস এবং সামগ্রিক ব্যবসায়িক কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করা হয় এবং নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।

চট্টগ্রাম অঞ্চলে ডাচ্-বাংলা ব্যাংকের স্ট্র্যাটেজিক কনক্লেভ অনুষ্ঠিত

স্ত্রীসহ ফারইস্ট লাইফের সাবেক চেয়ারম্যানের সম্পদ ক্রোক

চতুর্থ শিল্পবিপ্লবের পথে ওয়ালটনের মতো প্রযুক্তিনির্ভর শিল্পের বিকাশ ঘটাতে হবে: সমাজকল্যাণ মন্ত্রী

শিক্ষার্থীদের শুধু ক্যারিয়ার নয়, ভালো মানুষ হিসেবেও গড়ে তুলতে চায় মানারাত বিশ্ববিদ্যালয়

ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে নবীন বরণ ও ‘নজরুল বর্ষ’ উদযাপন

মাসজুড়ে স্বপ্নের বিশেষ অফার

বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির নতুন উপাচার্য হলেন নিয়ামত এলাহী

জ্ঞানের ইসলামীকরণে চিন্তা, নৈতিকতা ও আচরণে পরিবর্তন জরুরি

প্রধানমন্ত্রীর নির্দেশনায় ঠাকুরগাঁওয়ে আখ রোপন

রূপায়ণ গ্রুপের চেয়ারম্যানের মা ফরিদা বেগমের দাফন সম্পন্ন