হোম > কর্পোরেট

বিএসটিআইর অভিযানে লা-অর্গানিককে জরিমানা, প্রকৃতি ফুড সিলগালা

আমার দেশ অনলাইন

রাজধানীর রামপুরা ও খিলগাঁও এলাকায় অভিযান চালিয়ে লাইসেন্স ছাড়া খাদ্যপণ্য উৎপাদন ও বাজারজাত করার অভিযোগে দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিয়েছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। অভিযানে একটি প্রতিষ্ঠানকে জরিমানা এবং অপর একটি প্রতিষ্ঠান সিলগালা করা হয়েছে। একই সঙ্গে বিপুল পরিমাণ অবৈধ খাদ্যপণ্য জব্দ ও ধ্বংস করা হয়েছে।

শনিবার পরিচালিত অভিযানে “লা-অর্গানিক” নামের একটি প্রতিষ্ঠানকে বিএসটিআইয়ের লাইসেন্স ও মোড়কজাত নিবন্ধন সনদ ছাড়াই লাচ্ছা সেমাই, বাটার, মধু, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া ও ঘি উৎপাদন এবং বাজারজাত করতে দেখা যায়। এ অপরাধে বিএসটিআই আইন, ২০১৮ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা জরিমানা করা হয়।

এ সময় প্রতিষ্ঠানটি থেকে প্রায় ৬০০ কেজি লাচ্ছা সেমাই এবং ২০ কেজি বাটার জব্দ করা হয়।

অন্যদিকে, রামপুরা বাজার এলাকায় অবস্থিত “প্রকৃতি ফুড” নামীয় প্রতিষ্ঠানকে বিএসটিআইয়ের লাইসেন্স ও মোড়কজাত নিবন্ধন সনদ ছাড়া “সেরেলাক্স” পণ্য বাজারজাত করতে দেখা যায়। এ অপরাধে প্রতিষ্ঠানটির প্রায় পাঁচ লাখ টাকা মূল্যের পণ্য জব্দ করে ধ্বংস করা হয় এবং প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়।

বিএসটিআই জানিয়েছে, ভোক্তাদের জন্য নিরাপদ ও মানসম্মত পণ্য নিশ্চিত করতে এবং অবৈধ উৎপাদন ও বিপণন রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট লুৎফুন্নেসা খানমের নেতৃত্বে রাজধানীর খিলগাঁও ও হাতিঝিল এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন সিকান্দার মাহমুদ, ফিল্ড অফিসার, বিএসটিআই।

এছাড়া অভিযানে উপস্থিত ছিলেন বিএসটিআইয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মাজহারুল ইসলাম, ফিল্ড অফিসার ফারদিন ইসলাম এবং পরীক্ষক আহসান হাবীব খান। অভিযানে সার্বিক সহযোগিতা করে আর্মড পুলিশ ব্যাটালিয়ন-১১ (এপিবিএন)।

ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ

ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ সম্প্রসারণে ডেসকোর ত্রিপক্ষীয় চুক্তি

মালয়েশিয়ায় উচ্চশিক্ষার সুযোগ নিয়ে মানারাত ইউনিভার্সিটিতে আন্তর্জাতিক সেমিনার

মেটলাইফের বীমা সুবিধা পাবেন উল্কাসেমির কর্মীরা

পরিবেশবান্ধব হলো ব্লকের ব্যবহার বাড়াতে মন্ত্রীর সঙ্গে রিহ্যাব নেতাদের বৈঠক

শিক্ষার মানোন্নয়নে ওবিই কারিকুলামের সঠিক বাস্তবায়ন জরুরি: বাউবি উপাচার্য

সূর্যের আলোয় চলবে ওয়ালটনের ফ্রিজ-এসি-টিভি, উৎপাদিত বিদ্যুৎ যাবে গ্রিডেও

বেসিক ব্যাংকের শাখা ব্যবস্থাপক সম্মেলন ও ব্যবসায়িক পর্যালোচনা সভা অনুষ্ঠিত

ব্র্যাক ব্যাংক-সমকাল সাহিত্য পুরস্কার ঘোষণা, আজীবন সম্মাননা পেলেন দুই বরেণ্য লেখক