হোম > কর্পোরেট

স্বাস্থ্যসেবা সহজলভ্য করতে রিহ্যাব ও ইবনে সিনা ট্রাস্টের সমঝোতা স্মারক স্বাক্ষর

আমার দেশ অনলাইন

আবাসন খাতের উদ্যোক্তা, কর্মকর্তা-কর্মচারী এবং তাদের পরিবারের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য ও সাশ্রয়ী করতে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) এবং দেশের অন্যতম শীর্ষ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান ইবনে সিনা ট্রাস্টের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।

বৃহস্পতিবার বিকেল ৪টায় রাজধানীর রিহ্যাবের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে রিহ্যাবের প্রেসিডেন্ট ড. আলী আফজাল এবং ইবনে সিনা ট্রাস্টের এক্সিকিউটিভ ডিরেক্টর মো. ফয়েজ উল্যাহ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

চুক্তির আওতায় রিহ্যাবের সদস্য, সদস্য প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, রিহ্যাব সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারী এবং তাদের আইনগত নির্ভরশীলরা দেশের সব ইবনে সিনা হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার ও সংশ্লিষ্ট ইউনিটে বিভিন্ন স্বাস্থ্যসেবায় সর্বোচ্চ ৩৫ শতাংশ পর্যন্ত মূল্যছাড় সুবিধা পাবেন। এর মধ্যে রয়েছে প্যাথলজিক্যাল পরীক্ষা, পিসিআর পরীক্ষা, বিভিন্ন বিশেষায়িত ল্যাব টেস্ট এবং অধিকাংশ রেডিওলজি ও ইমেজিং সেবা। এছাড়া বিশেষ মূল্যে কমপ্রিহেনসিভ হেলথ চেক-আপ ও কার্ডিয়াক হেলথ চেক-আপ প্যাকেজ গ্রহণের সুযোগও থাকবে

সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে রিহ্যাবের প্রেসিডেন্ট ড. আলী আফজাল বলেন, একটি সুস্থ কর্মশক্তি শক্তিশালী অর্থনীতির অন্যতম ভিত্তি। আবাসন শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় দুই কোটি মানুষ সম্পৃক্ত। তাদের জন্য উন্নত ও সাশ্রয়ী স্বাস্থ্যসেবা নিশ্চিত করা গেলে কর্মদক্ষতা বৃদ্ধির পাশাপাশি সামাজিক নিরাপত্তাও আরও জোরদার হবে। তিনি বলেন, সদস্য ও সংশ্লিষ্টদের কল্যাণে ভবিষ্যতেও রিহ্যাব এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখবে

ইবনে সিনা ট্রাস্টের এক্সিকিউটিভ ডিরেক্টর মো. ফয়েজ উল্যাহ বলেন, মানুষের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়াই ইবনে সিনা ট্রাস্টের অন্যতম লক্ষ্য। রিহ্যাবের সঙ্গে এই সমঝোতার মাধ্যমে আবাসন খাতের একটি বৃহৎ জনগোষ্ঠীর জন্য সাশ্রয়ী মূল্যে উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করার সুযোগ সৃষ্টি হয়েছে। তিনি আরও বলেন, প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা ও নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা মানুষের সুস্থ জীবন নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে

জানা গেছে, সমঝোতা স্মারকটি প্রাথমিকভাবে দুই বছরের জন্য কার্যকর থাকবে। পরবর্তীতে উভয় প্রতিষ্ঠানের পারস্পরিক সম্মতির ভিত্তিতে এর মেয়াদ নবায়ন করা যাবে

অনুষ্ঠানে রিহ্যাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুর রাজ্জাক, ভাইস প্রেসিডেন্ট (ফিন্যান্স) ড. মো. হারুন অর রশিদ, ইবনে সিনা ট্রাস্টের অ্যাডিশনাল ডিরেক্টর (অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স) গোলাম মর্তুজা মাসুদ, ডিজিএম (অ্যাডমিন) মুহাম্মদ জাহিদুর রহমান, এজিএম ও হেড অব বিজনেস ডেভেলপমেন্ট নিয়াজ মাখদুম শিবলী, রিজিওনাল ইনচার্জ (করপোরেট বিজনেস ডেভেলপমেন্ট) মোহাম্মদ মাসুদসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন

রিহ্যাব ও ইবনে সিনা ট্রাস্টের কর্মকর্তারা আশা প্রকাশ করেন, এই অংশীদারিত্বের মাধ্যমে আবাসন খাতের উদ্যোক্তা, কর্মকর্তা-কর্মচারী ও তাদের পরিবারের জন্য উন্নত ও সাশ্রয়ী স্বাস্থ্যসেবা নিশ্চিত হবে। একই সঙ্গে করপোরেট কল্যাণমূলক কার্যক্রম সম্প্রসারণেও এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে

নিহত আনসার কর্মকর্তার পরিবারের পাশে বাহিনীর ডিজি

কসমেটিকস মেলায় রিমার্কের পণ্যের ভূয়সী প্রশংসা করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

শিক্ষার্থীদের নিরাপদ ও স্বস্তিকর যাত্রায় ইউআইইউতে চালু হলো ১৮ এসি বাস

শুরু হলো চার দিনব্যাপী আন্তর্জাতিক টেক্সটাইল প্রদর্শনী

কমনওয়েলথ বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ডসে চার পুরস্কার পেল ইলেক্ট্রোমার্ট

ভালো কাজের মূল্যায়ন করার আহ্বান ফায়ার সার্ভিস মহাপরিচালকের

স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের নতুন সিইও এনামুল হক

গবেষণা-উদ্ভাবনে ডুয়েটকে দেশের শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয় করার অঙ্গীকার উপাচার্যের

দাম বাড়ার মৌসুমে স্বস্তির খবর নিয়ে স্বপ্নের সেপ্টেম্বরজুড়ে বিশেষ অফার

নগদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন জামাল ভূঁইয়া